Menu

SANGBAD

বিনোদন » বলিউড

রাশমিকা–বিজয়ের রহস্যময় বিয়ে

image

সংবাদ অনলাইন রিপোর্ট : 2026-02-27

অবশেষে পর্দার প্রেম পূর্ণতা পেল বাস্তবে। বছরের পর বছর ধরে জল্পনা, অস্বীকার, আর ভক্তদের গোয়েন্দাগিরির অবসান ঘটিয়ে রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরকোন্ডা প্রকাশ করলেন তাদের স্বপ্নিল বিয়ের ছবি। আর মুহূর্তেই ইন্টারনেট যেন ‘শেডিং নো টিয়ার্স’!

‘গীতা গোবিন্দম’ থেকে ‘ডিয়ার কমরেড’- পর্দায় যাদের কেমিস্ট্রিতে বারবার মজেছেন দর্শক, সেই জুটি এখন সত্যি সত্যি ‘হাজব্যান্ড ওয়াইফ’। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সবাইকে চমকে দেন এই তারকা জুটি। কোথাও গোটা খবর?

https://sangbad.net.bd/images/2026/February/27Feb26/news/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A7%A8.JPG

আসলে, উদয়পুরের আইটিসি মেমেন্টসে খুব ঘরোয়া আয়োজনে সাত পাকে বাঁধা পড়েছেন তাঁরা। বলছেন, সেখানে ছিল না কোনও মোবাইল, কোনও পাপারাজ্জি- শুধুই পরিবারের ঘনিষ্ঠজন। আর আসছে ৪ মার্চ হায়দরাবাদে হবে জমকালো রিসেপশন। যেখানে আমন্ত্রিত তারকা-মহলের প্রায় গোটা তাবড় তাবড় নাম।

https://sangbad.net.bd/images/2026/February/27Feb26/news/%E0%A7%AD%E0%A7%AD.JPG

যা বিয়ের ছবির থেকেও বেশি নজর কাড়ল, তা হল দুজনের সোশ্যাল মিডিয়া পোস্ট। রাশমিকা তো লিখেই ‘মাই হাজব্যান্ড’ বলে ডাকলেন বিজয়কে। তারপর? তারপর তো পুরো আবেগের বন্যা। লিখলেন, ‘তোমার পাশে আমি নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে পেরেছি। তুমি আমাকে স্বপ্ন দেখাতে শিখিয়েছ। আর কখনও আমার নাচা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া- কোনও কিছুতেই বাধা দাওনি। এখন শুধু তোমার স্ত্রী বলা শুনে আমি থামতেই চাই না। চলো, সারা জীবন এভাবেই কাটাই, মাই লাভ!’

অন্যদিকে, বিজয় কিন্তু একদম অন্য ধারায়। তিনি লিখলেন, ‘একদিন খুব মিস করছিলাম তোমাকে। খেতে বসে, জিমে গিয়েও মনে হচ্ছিল কিছু যেন নেই। পৃথিবীটা ঠান্ডা লাগছিল। তাই ঠিক করলাম, সবচেয়ে স্বাভাবিক সিদ্ধান্তটা নেব- বেস্ট ফ্রেন্ডকেই ওয়াইফ বানাবো।’

https://sangbad.net.bd/images/2026/February/27Feb26/news/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A7%A9.JPG

২০১৭ সাল থেকে এই জুটির রসায়ন দেখে আসা ফ্যানরা তো এখন আকাশে উড়ছেন! সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, ‘আমাদের প্রিয় রোমকম অবশেষে পেল হ্যাপি এন্ডিং।’ আবার কেউ বলছেন, ‘এত দিন পরে হলেও সত্যিটা জানতে পেরে ভালো লাগছে।’

https://sangbad.net.bd/images/2026/February/27Feb26/news/%E0%A7%AB%E0%A7%AB%E0%A7%AB.JPG

রহস্যময় এই বিয়েতে আর কী কী প্ল্যান ছিল, কারা কারা উপস্থিত ছিলেন, তা অবশ্য এখনও পুরোপুরি জানা যায়নি। তবে এতটুকু স্পষ্ট, দুই তারকার এই রূপকথার গল্পে অভিনয় আর বাস্তবের সীমারেখা মুছে গিয়েছে একদম। অপেক্ষা এখন শুধু ৪ঠা মার্চের হায়দরাবাদি জমকালো রিসেপশনের, যেখানে হয়তো বিয়ের বাকি সব রহস্য ফাঁস হবে! সূত্র: দ্য স্টেটসম্যান


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177351') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142