Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

প্রথমবার বড় পর্দায় প্রভা

image

বিনোদন প্রতিবেদক : 2025-08-31

বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এবার নতুন উদ্দ্যমে কাজে ফিরেছেন তিনি। বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করছেন তিনি। একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী। ঝুমুর আসমা জুঁইয়ের সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমার নাম ‘দুই পয়সার মানুষ’। এরই মধ্যে এই সিনেমার একদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন প্রভা। শিগগিরই দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন। সিনেমাটিতে প্রভার সহশিল্পী এ বি এম সুমন। অন্যদিকে, ৩০ আগস্ট থেকে গাজীপুরের হোতাপাড়ায় অংশ নিয়েছেন সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমার শুটিংয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। এতে নিরুপমা চরিত্রে পর্দায় আসবেন প্রভা। তার সহশিল্পী চিত্রনায়ক মামনুন হাসান ইমন। প্রথম দুই চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে প্রভা বলেন, এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলেনি। এমনও হয়েছে, সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি এবং পারিবারিক কারণেও করতে পারিনি। সিনেমাটি সেসময় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সিনেমার গান এখনো মানুষের মুখে মুখে। অনেক দিন আগেই এই সিনেমা দুটির সঙ্গে যুক্ত হয়েছি। তবে আগেভাগে জানাতে চাইনি পলিটিক্সের ভয়ে। যে কারণে শুটিংয়ে অংশ নিয়ে সুখবরটি সবার সঙ্গে ভাগ করলাম। দুটি সিনেমাতেই নতুন দুটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। আপাতত চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন। ‘দেনা পাওনা’ ২০২২-২৩ অর্থবছরের সিনেমাটি ৫৫ লাখ টাকা অনুদান পেয়েছে। প্রথম লটের শুটিং শেষে দ্বিতীয় দফায় এফডিসিতে শেষ হবে এই সিনেমার চিত্রায়ণ। অন্যদিকে, ২০২২-২৩ অর্থবছরের ‘দুই পয়সার মানুষ’ ৫৮ লাখ টাকা অনুদান পেয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('157204') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142