Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

তিন গুণীর জন্ম ও প্রয়াণ দিনে চ্যানেল আইতে গাংচিল

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-03

বাংলাদেশের তিন গুণীজনের জন্ম ও প্রয়াণ দিবসে চ্যানেল আই দেখাবে চলচ্চিত্র গাংচিল। এবছরই চলছে চলচ্চিত্রটির মুক্তির ৪৫ বছর। রুহুল আমিন পরিচালিত গাংচিল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ। চলচ্চিত্রটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। আজ তাদের জন্মদিন। চলচ্চিত্রটিতে গান লিখেছিলেন গীতিকার মাজহারুল আনোয়ার। আজ তার প্রয়াণ দিবস। এই চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছিলেন-অঞ্জনা রহমান, আহমেদ শরীফ, গোলাম মোস্তফা, সুমতিা দেবী, আনোয়ারা, মিজু আহমেদ, মতি, ইলোরা গহর প্রমুখ। চলচ্চিত্রটি চ্যানেল আইতে প্রচার হবে আজ ৪ সেপ্টেম্বর বিকাল ০৩:০৫ মিনিটে। এচাড়াও সকালে গান দিয়ে শুরুতে থাকবে তিনজনকে নিয়ে বিশেষ পর্ব। দুপুরে এবং সিনেমার গানে গাংচিল চলচ্চিত্র এবং সাবিনা ইয়াসমিনের গান থাকবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('157593') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142