Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

মুগ্ধতা ছড়াচ্ছেন মিম

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-07

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম নিজের মতো করে জীবন উপভোগ করছেন। কাজ ও সংসার সামলে সময় পেলেই ছুটে যান পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সাগর পাড়েই যেন তিনি খুঁজে পান নিজের হৃদয়ের শান্তি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দেখা গেল সাগর পাড়ে , খোলা চুলে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে এ ছবি শেয়ার করেন অভিনেত্রী নিজেই। শেয়ারকৃত সেসব ছবিতে দেখা যায়, সাগর পাড়ে সুইমিংপুলের ধারে খোলা চুলে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন মিম। তার এই ছবিগুলো প্রকাশিত হওয়ার পর থেকেই তার নজরকাড়া হাসি নেটিজেনদের মনে দাগ কেটেছে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা নায়িকার রূপের বেশ প্রশংসা করেছেন। উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন মিম। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন এই সুন্দরী। এদিকে ছয় বছর প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন বিদ্যা সিনহা মিম।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('158019') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142