Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

দশ বছর অপেক্ষার পরও নতুন সিনেমা করা হলো না ববিতার

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-15

এক দশক অর্থাৎ দীর্ঘ দশ বছর হলো নতুন কোনো সিনেমাতে অভিনয় করছেন না উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা। ববিতাকে নিয়ে সর্বশেষ নারগিস আক্তার ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার পর আর নতুন কোনো সিনেমাতে অভিনয়ে দেখা যায়নি তাকে। অবশ্য এরপর অনেক চলচ্চিত্র নির্মাতাই তার কাছে গিয়েছেন, সিনেমার গল্প শুনিয়েছেন। কিন্তু ববিতার গল্প ভালোলাগেনি। ববিতা আবার যদি কখনো সিনেমাতে অভিনয়ে ফিরেন তবে একেবারেই মৌলিক একটি গল্পের সিনেমাতে অভিনয় করবেন। বতমানে কানাডায় আছেন ববিতা। তিনি বলেন,‘ সত্যি বলতে কী বিগত দশ বছরে অনেক নির্মাতাই গল্প শুনিয়েছেন। কিন্তু কারো গল্পই আসলে আমার মন ছুঁয়ে যায়নি, যাতে আমি অভিনয় করার আগ্রহ পাবো। কিন্তু এটাও সত্যি আমার এখনো চলচ্চিত্রে অভিনয় করার আগ্রহ আছে। আগ্রহ আছে এ কারণেই যে আমিতো মনেপ্রাণে একজন চলচ্চিত্রাভিনেত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত আমি অভিনয়ই করে যেতে চাই। কিন্তু বিগত দশ বছরে একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার সুযোগ এলোনা আমার। এখনো আমি প্রতীক্ষায় আছি হয়তো একটি খুব ভালো মৌলিক গল্প আমার কাছে আসবে।’ ববিতা বাংলাদেশের একজন সফল চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ৭০-র দশকের সেরা অভিনেত্রী ছিলেন। ববিতা ৩৫০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159030') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142