Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা নিয়ে চলচ্চিত্র আমাদ’স ড্রিম

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-18

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম বড় ঘটনা নয়, এটি বিশ্ব ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। জুলাইয়ের গণঅভ্যুত্থান ঘিরে প্রবাসীদের ভূমিকা বিশেষ করে প্রবাসী নারীদের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ভিজ্যুয়াল স্টোরিটেলার আশিষ কিফায়েত নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘আমাদ’স ড্রিম’। ৯ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের এই তথ্যচিত্র এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। ‘আমাদ’স ড্রিম’ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে ইস্তাম্বুলের মর্যাদাপূর্ণ আনাতোলিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও গোল্ডেন ব্রিজ ইস্তাম্বুল শর্ট ফিল্ম ফেস্টিভালে। শুধু তাই নয়, ছবিটি ইস্ট ভিলেজ নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসব এবং অ্যাথেন্স আন্তর্জাতিক আর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানসূচক পুরস্কারও অর্জন করেছে। এক প্রতিক্রিয়ায় পরিচালক আশিষ কিফায়েত বলেন, ‘জুলাই বিপ্লবকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশে তরুণদের এমন আন্দোলন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহ আছে, তারা বাংলাদেশের তরুণদের নিয়ে জানতে চায়। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক, পরিচালক এবং প্রযোজকদের কাছ থেকে ইতিবাচক

প্রতিক্রিয়া পাওয়া আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা।’ ‘আমাদ’স ড্রিম’-এর কেন্দ্রীয় চরিত্র আমাদ মাহবুব একজন বাংলাদেশি নারী, মেহেদী ও কত্থক নৃত্যশিল্পী, যিনি সামাজিক নিপীড়ন থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, সেখানে পড়াশশোনা করেন স্নায়ুবিজ্ঞানে।

তথ্যচিত্রটিতে দেখায় তার সংগ্রামী যাত্রা, যেখানে ব্যক্তিগত চ্যালেঞ্জ, সাংস্কৃতি ও শিকড়ের প্রতি টান এবং তার রাজনৈতিক সচেতনতা। তথ্যচিত্রটি কেবল একটি নারীর সংগ্রাম বা প্রবাসী জীবনের গল্প নয়, বরং এটি প্রতিফলিত করে ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সময় প্রবাসীদের ভূমিকা। ওই সময়ে বিশ্বজুড়ে বাংলাদেশি প্রবাসীরা নিজেদের ভিন্ন ভিন্ন অবস্থান থেকে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন, কেউ অর্থনৈতিক সহায়তা দিয়েছেন, আবার কেউ তাদের পেশাগত দক্ষতাকে আন্দোলনের পক্ষে কাজে লাগিয়েছেন। ছবিটিতে সেই বাস্তবতাকে শিল্পকলা ও প্রতীকী ভাষায় তুলে ধরা হয়। এতে দেখানো হয়েছে কীভাবে ‘আমাদ’ তার মেহেদি-শিল্পকে গণআন্দোলনের প্রতি সংহতির এক রূপ হিসেবে ব্যবহার করেন। কীভাবে তিনি মেহেদি নকশা করে অর্জিত অর্থ দিয়ে মাতৃভূমির পাশে দাঁড়িয়েছেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159388') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142