Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-28

বছর চলচ্চিত্রের বৈশ্বিক মঞ্চ অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ (বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে পরিচিত) প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়েছে সিনেমাটি। শনিবার বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এক সংবাদ সম্মেলনে ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রকে অস্কারে পাঠানোর ঘোষণা দেয়।১৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এর আগে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম, মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য এবার জমা পড়ে পাঁচটি সিনেমা। জুরি সদস্যরা বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাকে মনোনয়ন দেয়। গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর জমা পড়া চলচ্চিত্রগুলোর স্ক্রিনিংয়ে অস্কার কমিটির সদস্যরা যাচাই-বাছাই ও পর্যালোচনা করেন। সত্য কাহিনী অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটি নব্বইয়ের দশকের বাংলাদেশের এক রক্ষণশীল মফস্বলের আবহের বিপরীতে দৃঢ়চেতা এক নারীর বেঁচে থাকার পথ অন্বেষণ করে। চলচ্চিত্রটির প্রধান চরিত্র দীপা, যিনি কোনোভাবেই চান না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। রক্ষণশীল শহরে বড় হওয়ার পরও দীপা সমাজের কূপমণ্ডুকতা পুরোপুরি অস্বীকার করে নিজের মত করে বেঁচে থাকতে চায়। সিনেমার বেশির ভাগ চিত্রগ্রহণ করা হয়েছে বাংলাদেশে, কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্যের একটি ছোট শহরে। সিনেমায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। এ ছাড়া আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ অনেকে। লীসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য করেছেন আনান সিদ্দীকা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('160617') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142