
বিনোদন প্রতিবেদক : 2025-10-03
বাংলাদেশের সিনেমার জনপ্রিয় দুই নায়ক নায়িকা আমিন খান ও পপি। দুজনের কেউই এখন আর সিনেমাতে অভিনয়ে নিয়মিত না থাকলেও অভিনয় থেকে দূরে যাবার আগেই তারা জুটি হিসেবে দর্শককে বেশকিছু ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন। সিনেমাপ্রেমী দর্শকেরাও জুটি হিসেবে আমিন খান-পপিকে বেশ ভালোভাবেই গ্রহন করে নিয়েছিলেন। আমিন খান ও পপি প্রথম একসঙ্গে অভিনয় করেন শেখ সুলতান আহমেদ পরিচালিত ‘তোমার জন্য ভালোবাসা’ সিনেমাতে। প্রথম সিনেমাতে অভিনয় করেই তারা দু’জন দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। এরপর তাদের দু;জনকে জুটিবদ্ধ হয়ে ‘মা আমার বেহেস্ত’,‘ মন দিওয়ানা’,‘ হীরা চুনি পান্না’,‘ বিশ^ বাটপার’,‘ দুই ভাইয়ের যুদ্ধ’,‘ ক্ষ্যাপা বাসু’,‘ কসাই’সহ আরো বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে। সর্বশেষ আজ থেকে অর্ধযুগ আগে সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমায় অভিনয় করেছেন তারা দু’জন। সিনেমাটি কিছুদিন পর অবশেষে অর্ধযুগ সময়ের পর মুক্তি পেতে যাচ্ছে। পপি প্রসঙ্গে আমিন খান বলেন,‘ পপি আর আমি যে ক’টি চলচ্চিত্রে অভিনয় করেছি প্রায় সবগুলোই ব্যবসা সফল হয়েছিলো। কিুছুদিন আগে হিসেব করে দেখলাম যে অনেক চলচ্চিত্রেই তারসঙ্গে অভিনয় করা হয়েছে। পপির জন্য সবসময়ই শুভ কামনা।’ পপি বলেন,‘ আমিন ভাই আমার দেশী ভাই, আমার দেশী হিরো। আপাদমস্তক একজন ভদ্র মানুষ, ভালো মনের মানুষ। সহশিল্পী হিসেবে যখন তারসঙ্গে কাজ করতাম তখন ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করতাম। কারণ তিনি সবসময়ই একটু বেশি আন্তরিক এবং সহযোগিতা পরায়ণ ছিলেন। আমিন ভাইয়ের স্ত্রী স্নিগ্ধা ভাবী, দুই সন্তান আরিয়ান, ঈশানের জন্যও দোয়া রইলো। ’