Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

আগামীটা রেহানের,শুভ জন্মদিন

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-05

বাংলাদেশের নাট্যাঙ্গনে নতুন অভিনেতা ফররুখ আহমেদ রেহান । যার অভিনয়ের যাত্রাটা শুরু হয়েছিলো ২০২৪ সালে । মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে একজন নাট্যাভিনেতা হিসেবে তার যাত্রা শুরু হয়। ‘যুগল’র পরপরই সবার দৃষ্টিতে চলে আসেন রেহান। বেশ কয়েকজন নির্মাতা তাকে নিয়ে কাজ শুরু করেন।

রেহানেরও সুযোগ হয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী থেকে শুরু করে তানজিন তিশা, সাফা কবির, সামিরা খান মাহিদের সঙ্গে নাটকে অভিনয় করার। তাদের সঙ্গে কাজগুলোও বেশ আলোচনায় চলে আসে। তার কাজের ব্যস্ততা বেড়ে যায়। তবে রেহান দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ফ্যাশন হাউজেরও নিয়মিত মডেল হিসেবে ফটোশ্যুুট নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটান বছরজুড়েই।

এদিকে আজ রেহানের জন্মদিন। জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে আগামীর কাজ ও জন্মদিন প্রসঙ্গে রেহান বলেন,‘ সত্যি বলতে কী অভিনয়ে আসার আগে আমি ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত ছিলাম। এই ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে আমি আজীবন সম্পৃক্ত থাকবো। কারণ আজ পর্যন্ত রেহান হয়ে উঠার নেপথ্যে তাদের অবদান রয়েছে। দেশের বেশকিছু প্রতিষ্ঠিত ফ্যাশন হাউজের কাজ করেই আমি এতোদূর এসেছি। এখন অভিনয়ে ফোকাস দিচ্ছি। যতোটা পারছি নিজেকে ডেভেলপ করছি। প্রচারিত কাজগুলোর বেশ ভালো সাড়া পেয়েছি।

আর সামনে কিছু কাজের ঘোষনা আসবে, সেই কাজগুলো নিয়ে ভীষণ প্রত্যাশা। জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে এটা সত্যি আমার খুব প্রিয় কিছু মানুষ আছেন মিডিয়াতে, তারা আজকের দিনটিকে একটু বেশিই বিশেষায়িত করে তুলবেন। আমি রেহান একজন মানুষ হিসেবে যেমন আছি আজীবন যেন এমনই থাকি। কেউ যেন বলতে না পারে রেহান বদলে গেছে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '11 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('161394') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142