Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

‘সোলজার’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-08

শাকিব খানের আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’ নিয়ে সোশাল মিডিয়া ও গণমাধ্যমে সম্প্রতি চলছে অনেক জল্পনা-কল্পনা, আলোচনা, গুঞ্জন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ‘সোলজার’-এর শ্যুটিং। চলচ্চিত্রটির নির্মাতা সাকিব ফাহাদ, চিত্রনায়ক শাকিব খান, প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা শুনিয়েছেন এমনই আশাবাদের কথা। সোলজার-কে ঘিরে সোশাল মিডিয়ার গুঞ্জন, ঘটনা-রটনার কতোটা সত্যি, কতোটা অর্ধ-সত্যি, বা একেবারেই সত্যি নয়, তা সময়ই বলে দেবে। তবে নির্মাতা ও প্রযোজকদের ভাষ্যে, ‘সোলজার’ হতে যাচ্ছে ঘটনা-নির্ভর চলচ্চিত্র নির্মাণের একটি সৎ ও সাহসী প্রচেষ্টা। ‘সোলজার’-এ শাকিব খান-কে দেখা যাবে তার এ যাবতকালের করা চলচ্চিত্রগুলো থেকে সম্পূর্ণ নতুন লুকে, নতুন এক চরিত্রে। যিনি তার চরিত্রের অন্তরালে যেনো সেই সাধারণ মানুষ- যে দেশের জন্য, মানুষের জন্য নিজের অবস্থান থেকে লড়াই করে। এই ছবিতে শাকিব খান শুধু একজন তারকা নন, তিনি দেশের সাধারণ মানুষের প্রতিনিধি। তাঁর মাধ্যমে আমরা দেখতে পাবো এ দেশের প্রতিটি সংগ্রামী নাগরিকের প্রতিচ্ছবি। শাকিব খান নিজেও এই চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, “ৃআগ বাড়িয়ে বলতে চাই না যে একদম ডিফরেন্ট শাকিব খানকে দেখতে পাবেন আপনারা। এটুকু বলতে চাই এই রকম গল্পে আমি আগে কখনও কাজ করি নি। এই গল্প দর্শককে ভাবাবে, অনুপ্রেরণা দেবে। সাহস জোগাবে নিজের ভেতরের সোলজারকে চিনে নিতে।” ‘সোলজার’ নামটি শুনে যেমনটা মনে হয়, এটি হয়তো একজন সৈনিক ও তার সংগ্রামের গল্প।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '11 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('161784') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142