Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

প্রথমবার জুটি বাঁধলেন শিপন-মিষ্টি জান্নাত

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-11

প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন নায়ক শিপন মিত্র ও নায়িকা মিষ্টি জান্নাত। সিনেমার নাম ‘বিবর’। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। দেওয়ান নাজমুলের গল্পে ও বাবুল রেজার সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন সায়মন তারিক। এরই মধ্যে সিনেমাটির একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম ‘অল্প কথার গল্প তুমি’। দ্বৈতভাবে গেয়েছেন সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ মিলন ও সানজিদা রিমা। সালাউদ্দিন সাগরের কথায়, পলক হাসানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। সায়মন তারিক টিম অ্যান্ড ব্রাদার্স চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে আরো অভিনয় করছেন শাকিবা, জান্নাত আফরিন, কামরুল ইসলাম বাহার, আলমগীর কবির, নাবিলা চৌধুরী, সিমু লিজা, সোনিয়া সুলতানা, সানজিদা কামিজ, শাওন আশরাফ ও ওমর মালিক।

সিনেমাটি প্রযোজনা করছেন আশরাফুল ইসলাম জুয়েল। এ প্রসঙ্গে পরিচালক সায়মন তারিক বলেন, চলতি মাসের শেষের দিকে বিবর সিনেমার কাজ শুরু হবে। একটানা কাজ করে এর দৃশ্য ধারণ শেষ হবে। এরই মধ্যে একটি গানের কাজ শেষ হয়েছে।

দর্শক এই সিনেমার মাধ্যমে নতুন একটি জুটি উপহার পেতে যাচ্ছে। মিষ্টি জান্নাত বলেন, অন্যরকম একটি গল্পে কাজ করতে যাচ্ছি। গল্পটা পছন্দ হওয়াতে কাজটি করতে আগ্রহী হয়েছি। মানসিক বিপর্যয়ের কারণে গত মাসে নির্ধারিত শুটিং শুরু করতে পারিনি। এখন আবার নতুন উদ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছি।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('162142') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142