Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

বাপ্পারাজের সঙ্গে দীঘি

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-21

দেশের তরুণ নির্মাতা মেহেদী হাসান। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই পরিচালক। সেসব নিয়ে খোলাখুলি মুখ না খুললেও এবার জানা গেল, সুনামগঞ্জের তাহেরপুরে শুটিং শুরু করেছেন। নতুন এ সিনেমার নাম ‘বিদায়’। শোনা যাচ্ছিল, পরবর্তী সিনেমাও শাকিব খানকে নিয়েই করতে যাচ্ছেন মেহেদী হাসান। পরে আবার শোনা যায়, শাকিব নন, সিয়াম আহমেদ হবেন পরবর্তী সিনেমার নায়ক। এখন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার জানালেন, ‘আমাদের “বরবাদ”–পরবর্তী সিনেমায় সিয়ামকে নিয়ে শুটিংয়ের কথা ছিল। আপাতত সে ছবিটি পরে করছি। এখন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘিসহ বেশ কিছু তারকা নিয়ে “বিদায়” সিনেমার কাজ করছি।’ সিনেমাটি দিয়ে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় নাম লেখাচ্ছেন বাপ্পারাজ ও দীঘি। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে গত শুক্রবার সিনেমার শুটিং শুরু হয়েছে। সোমবার থেকে চলছে বাপ্পারাজের অংশের শুটিং। চেয়ারম্যানের ভূমিকায় তাঁকে দেখা যাবে। দীর্ঘদিন পর আবার সিনেমায় কাজ করছেন। সিনেমাটি সম্পর্কে জানতে চাইলে এই অভিনেতা জানান, আপাতত সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলা নিষেধ আছে। তবে শুটিং শেষ করে এ মাসের শেষ দিকে কথা বলতে পারবেন। শুটিংয়ে আরও যুক্ত হয়েছেন ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে। পরে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে। জানা যায়, প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করেই সিনেমার গল্প। সিনেমার প্রযোজক শাহরিন বলেন, ‘অনেকেই বলবে, আমাদের সিনেমার নায়ক কে। আমি বলব, আমাদের সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক গল্প। একই সঙ্গে সচেতনতামূলক গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা হবে।’ সিনেমাটি আগামী ঈদ বা অন্য যেকোনো সময়ের জন্য তৈরি করা হচ্ছে বলে জানান প্রযোজক।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('163357') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142