Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

মান্নাকে শ্রদ্ধা জানিয়ে ‘গোধূলিলগ্নে’

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-24

‘দেলুপি’ সিনেমার গানে প্রয়াত চিত্রনায়ক মান্নাকে শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার ‘গোধূলিলগ্নে’ শিরোনামে গানটি প্রকাশ করেছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রডাকশন জানিয়েছে, ২ মিনিট ৪৭ সেকেন্ডের এই গানে কণ্ঠ দেন পলাশ কুমার ঘোষ, ওমর মাসুম ও তপেশ চক্রবর্তী। গানের কথা লিখেছেন পলাশ কুমার ঘোষ ও ওমর মাসুম; সুর ও সংগীতায়োজন করেছেন তপেশ চক্রবর্তী। দেলুপি দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক ঘটছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে দুই ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তাওকীর। সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। গত সপ্তাহে সিনেমার টিজার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। টিজারে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। সিনেমার নামকরণ নিয়ে তাওকীর জানান, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয়শিল্পী সবই স্থানীয়। গল্পেই লুকিয়ে আছে সিনেমার শক্তি। তাওকীর বলেন, ‘আমি সব সময়ই বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। “দেলুপি” মূলত সে চেষ্টারই আরেক ধাপ। এই সিনেমার প্রতিটি চরিত্র, প্রতিটি ফ্রেম আসলে মানুষ ও তাদের জীবনের অংশ। আমার কাছে সব সময় বেশি গুরুত্বপূর্ণ ছিল সত্যিকার অনুভূতি তুলে ধরা।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '23 October, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('163681') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142