Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

নতুন লুকে চমকে দিলেন শাকিব খান

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-28

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। সাম্প্রতিক তার অভিনীত প্রায় সিনেমাই আলোচিত ও ব্যবসা সফল। সিনেমার শুটিং থেকে শুরু করে মুক্তি এবং পরবর্তী নানা সময় সংলাপ ও লুক নিয়ে আলোচনা হতে থাকে। আর প্রতি সিনেমাতেই ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়ে অবাক করেন দর্শকদের। এবারও সেই ধারাবাহিকতায় নতুন লুকে হাজির হয়ে ফের আলোচনার জন্ম দিয়েছেন ঢালিউডের এই তারকা। ২৬ অক্টোবর রাতে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যা ফেসবুক পেজেও শেয়ার করেছেন এ নায়ক। শাকিব খানকে নতুন ছবিতে কালো ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। এতে এলোমেলো চুল, ক্লিন শেভ মুখে মোটা গোঁফ, চোখে কালো চশমা?সবমিলে ব্যতিক্রম। পায়ে সাদা স্লিপার স্যান্ডেল আর পেছনে রৌদ্রোজ্জ্বল শহরের আবহ। অর্থাৎ, এ যেন এক নতুন শাকিব খান। ঢালিউডের এ নায়ক ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আপনি নিজেকে যত বেশি জানবেন, অন্যকে ঠিক ততটাই কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।’ এদিকে ধারণা করা হচ্ছে, শাকিবের নতুন এই লুক তার আসন্ন সিনেমা ‘সোলজার’র। শাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটি অ্যাকশন-থ্রিলার ধাঁচের, যা প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('164171') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142