Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

ঢাকাই সিনেমার নতুন মুখ তানিশা

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-09

ঢাকাই সিনেমার নতুন মুখ নুসরাত তানিশা। প্রথমবারের মতো সিনেমায় নাম লেখান তিনি। সিনেমার নাম ‘এত কাছে তবু দূরে’। এতে নুসরাতের বিপরীতে আছে আরেক নতুন মুখ শেখ রিফাত। নতুন এই জুটিকে নিয়ে রোমান্টিক ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন চলচ্চিত্র পরিচালক আবুল কাসেম ম-ল। সম্প্রতি সিনেমাটির চিত্রায়ণ শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে। নতুন বছরের শুরুর দিকে তানিশা অভিনীত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। এই সিনেমার মাধ্যমেই তার বড় পর্দায় অভিষেক হবে। একে ফিল্ম প্রযোজিত ‘এত কাছে তবু দূরে’ সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আহমেদ, হারুণ রশিদ বান্টি, রকি খান, রেবেকা রউফ, সরল হাসমত প্রমুখ।ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে নুসরাত তানিশা বলেন, ‘ছোটবেলা থেকেই আমি সিনেমাপ্রেমী। সে সময়ের সিনেমাগুলো কখনো মিস করতাম না। সিনেমা দেখতে দেখতে নায়িকা হওয়ার বাসনা তৈরি হয়। এখনো প্রচুর সিনেমা দেখি। এতদিন শৈশবের সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই স্বপ্ন ধরা দিয়েছে। প্রথমবার সিনেমায় কাজ করেছি। যোগ করে তিনি আরও বলেন, ‘রোমান্টিক ঘরানার সিনেমাটিতে চেষ্টা করেছি চরিত্রের সঙ্গে মিশে যেতে।

নবীন হিসেবে আমার চেষ্টার কমতি ছিল না। পরিচালক কাসেম ভাইকে ধন্যবাদ আমার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('165437') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142