Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

আজ মিমের জন্মদিন

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-10

আজ বিদ্যা সিনহা মিমের জন্মদিন। এই নায়িকা সাধারণত পরিবারের সাথেই দিনটি উদযাপন করেন। সেই ধারাবাহিকতায় গতকাল ৯ নভেম্বর রাত থেকেই তার জন্মদিনটি পারিবারিকভাবে উদযাপন শুরু হয়েছে। আজ দিনব্যাপী এই উদযাপন চলবে রাজধানীর বসুন্ধরাতে তার নিজের অ্যাপার্টম্যাান্টেই।

তবে যেহেতু তিনি ‘রিমার্ক’র (হারলেন) ব্র্যা- অ্যাম্বাসেডর, তাই সেই প্রতিষ্ঠানের বিশেষ অনুরোধে তিনি জন্মদিনের কোনো একটা সময়ে ‘রিমার্ক’র-এর অফিসে যাবেন এবং সেখানকার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছকে বাঁধা নিয়মের বাইরে গিয়ে জন্মদিনের বিশেষ মুহুর্ত উদযাপন করবেন বলে জানান মিম। তবে এবারের জন্মদিনে যাচ্ছেন না কোনো চ্যানেলে বা কোনো পত্রিকা অফিসে।

জন্মদিনটা একেবারেই নিজের মতো করে পরিবারের ছায়াতলে থেকেই তিনি উদযাপন করতে চান। মিম জানান, আর কিছুদিনের মধ্যেই নতুন একটি সুখবর সবাইকে দিবেন। জন্মদিনের রেশ থাকতে থাকতেই তিনি তার নতুন এই সুখবরটি সবাইকে জানান দিবেন। সেই সময় পর্যন্ত তার ভক্ত দর্শককে অপেক্ষায় থাকার বিশেষ অনুরোধও করেছেন মিম। মিম দীর্ঘদিন ধরেই ‘ইউনিসেফ’-এর অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে আসছেন।

জন্মদিন ও অন্যান্য আনুষঙ্গিক কাজ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন,‘ প্রতি বছর জন্মদিনটি নানান কারণে বিশেষায়িত হয়ে উঠে। এই বছর কী কারণে কেমন করে বিশেষায়িত হয়ে উঠবে তা আমার জানান নেই। আগেরদিন রাত থেকে জন্মদিন, তার পরের দিন পর্যন্ত নানান কারণে জন্মদিনকে ঘিরে আমি সারপ্রাইজড হই। আমার জীবনের বিশেষ বিশেষ সময়ে আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। জন্মদিনেও ঠিক তাই। আর আমার স্বামী সনিতো দিনটিকে বিশেষায়িত করার জন্য নানান পরিকল্পনা থাকেই। তবে ভক্ত দর্শকেরও যে উন্মাদনা থাকে তাও আমাকে মুগ্ধ করে।

ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুন্দর শৃঙ্খলিত পরিপাটি এক জীবন উপহার দিয়েছেন, এমন দেবতার মতো বাবা মায়ের ঘরে আমায় জন্ম দিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে অনিন্দ্য সুন্দর মনের একজন মানুষকে উপহার দিয়েছেন, এরচেয়ে বড় এই জীবনে আর কী হতে পারে আমার জানা নেই। আমি সবার দোয়া ও ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই।

আর নিশ্চয়ই ভালো ভালো কাজ উপহার দিতে চাই, যেমন একটি কাজের ঘোষনা কিছুদিনের মধ্যেই দিতে যাচ্ছি।’ মিম অভিনীত সর্বশেষ তুমুল আলোচিত সিনেমা রায়হান রাফি’র ‘পরাণ’। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ও আলোচিত সিনেমা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('165489') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142