Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক ফরিদ হোসাইন

image

বিনোদন প্রতিবেদক : 2025-12-14

আবারও শুরুহলো ‘বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নাট্য অভিনেতা ও নির্মাতা ফরিদ হোসাইন ‘বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ২০২৪-২০২৫ এর বিচারক হিসেবে ইতোমধ্যে কাজ শুরু করেছেন।এরই মধ্যে চলচ্চিত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে এই অভিনেতা জানান।

বাংলাদেশ-ভারত-সিংগাপুর (বাভাসি) ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব দেশ ও দেশের বাহির থেকে এ পর্যন্ত সর্বমোট ৭১টি চলচ্চিত্র জমা পড়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ৭১টি চলচ্চিত্র থেকে জুরি বোর্ডের বিচক্ষণতার আলোকে ২৬টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য। এরপর দ্বিতীয় রাউন্ডের ২৬টি চলচ্চিত্র থেকে ৭টি চলচ্চিত্র বাছাই করা হবে ফাইনাল রাউন্ডের জন্য।

ফরিদ হোসাইন বলেন, আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব ২০২৪-২০২৫ সিজনের সবগুলো রাউন্ডে একজন বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের এবং সম্মানের। একজন অভিনেতা হিসেবে বিষয়টি আমার কাছে অনেক গর্বেরও বটে।

বাভাসি চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প নির্দেশক, সম্পাদনা ও আবহ-সংগীতের ওপর মেধা যাচাই-বাছাই শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। শ্রেণী অনুযায়ী কর্মের যোগ্যতার ভিত্তিতে নতুনদের প্রতিভা বিকাশের সেই সুযোগটি প্রতি বছর করেদিচ্ছে বাভাসি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।

এই প্রত্যয়ে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব ধারাবাহিক ভাবে প্রতি বছর আয়োজন করে আসছে। ৮ বছর পেরিয়ে ৯ বছরে পদার্পণ করলো বাভাসি, এটি দেশের সংস্কৃতি অঙ্গনে সত্যিই একটি মাইলফলক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।

ইতোপূর্বে এই আয়োজন থেকে সেরা ব্যক্তিগণ যারা বিজয়ের মুকুট পরে বের হয়েছেন, তারা বর্তমানে মিডিয়াতে নিজ মেধায় পারফর্ম করে এগিয়ে যাচ্ছেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('169301') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142