Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

শাকিবের ‘প্রিন্স’ শুটিং বন্ধ

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-05

শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’র শুটিং নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেয়ার লক্ষ্য নিয়ে শুটিং শুরু করলেও এখন নায়িকা সংকটে পড়েছে। শাকিব খানের বিপরীতে সিনেমাটিতে দুই নায়িকার থাকার কথা। একজন তাসনিয়া ফারিণ নিশ্চিত হলেও দ্বিতীয় নায়িকা নিয়ে চলছিল নানা জল্পনা। তবে শেষমেষ কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কু-ুর নাম শোনা গেলেও তিনি একে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। এতেই বেঁধেছে বিপত্তি। কিন্তু আবার এও শোনা যাচ্ছে, বর্তমান পরিস্থিতির কারণে কলকাতার কোনো নায়িকার পরিবর্তে দেশীয় অভিনেত্রী সাবিলা নূরকে এই প্রজেক্টে যুক্ত করা হতে পারে। গেল ঈদুল আজহায় ‘তা-ব’ সিনেমায় শাকিব-সাবিলা রসায়ন বেশ প্রশংসা কুড়িয়েছিল, তাই ভক্তদের একটি বড় অংশ সাবিলাকেই আবারও শাকিবের বিপরীতে দেখতে চাইছেন। শুধু তাই নয়, ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে শুটিং পিছিয়ে যাওয়া এবং ছবিটির মুক্তি অনিশ্চিতÑ এমন খবরেও উত্তাল সামাজিক মাধ্যম। ফলে দর্শক ও সিনেভক্তদের একাংশের মাঝে বেশ হতাশা দেখা যায়। এমন সময়ে সব জল্পনায় জল ঢেলে দিল প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। এক বিবৃতিতে তাদের স্পষ্ট বার্তা, ‘প্রিন্স’ সিনেমা নিয়ে চারপাশে নানা গুঞ্জন ছড়িয়েছে; যা আদতে গুজব ছাড়া কিছুই নয়। ‘প্রিন্স’ টিম শুরু থেকেই তাদের আপডেট দিয়ে এসেছে।

চলমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবন্ধকতা উতরে ‘প্রিন্স’ টিম এগিয়ে যাচ্ছে। আজ ‘প্রিন্স’ টিম শুটিংয়ে যাচ্ছে। সুবিধামতো সময়ে ফার্স্টলুক, পোস্টার প্রকাশ করা হবে। সঙ্গে এই বার্তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন নির্মাতা আবু হায়াত মাহমুদও। প্রসঙ্গত, ‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড-এর গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। ক্রাইম, অ্যাকশন, লাভ আর ইমোশনের মিশেলে তৈরি এই ছবিটির প্রথম পোস্টার গত বছরই দর্শকদের মাঝে ব্যাপক ঝড় তুলেছিল। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই বড়পর্দায় মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স’ অবতার দেখা যাবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171619') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142