Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

চার সিনেমায় তোরসা

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-07

নতুন বছরের শুরুতেই চারটি নতুন সিনেমার খবর দিয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী রাফা নানজীবা তোরসা। একের পর এক সিনেমায় যুক্ত হয়ে ব্যস্ত সময় পার করছেন এই মডেল-অভিনেত্রী। বর্তমানে তিনি গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য সিনেমা ‘মাটি’-এর শুটিংয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত আলভী মামুন। সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন তারিফ সৈয়দ। ইতোমধ্যে সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হয়েছে। এ ছাড়া আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় তোরসা অভিনীত বিশেষ স্বল্পদৈর্ঘ্য ‘রক্তছায়া’ এবং পূর্ণদৈর্ঘ্য ‘নির্জন স্বাক্ষর’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘নির্জন স্বাক্ষর’-এ তার বিপরীতে রয়েছেন খায়রুল বাসার। স্বল্পদৈর্ঘ্য ‘রক্তছায়া’ কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মিত হয়েছে। এর পাশাপাশি আরও একটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন তোরসা, যার বিস্তারিত শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। চারটি সিনেমা প্রসঙ্গে তোরসা বলেন, ভিন্নধর্মী গল্পে কাজ করার চেষ্টা করেছেন এবং দর্শক তাকে নতুনভাবে আবিষ্কার করবে বলে আশা প্রকাশ করেন। এদিকে, ওয়েব কনটেন্ট ‘প্ল্যান বি’-তে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন তিনি। তার পডকাস্ট শো ‘শি’-এর দ্বিতীয় মৌসুমও শিগগির শুরু হবে বলে জানান তোরসা। ২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন রাফা নানজীবা তোরসা। তার অভিনীত প্রথম টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('171872') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142