Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

শুটিংয়ের অপেক্ষায় ‘মার্বেল’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-12

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে নাম ঘোষণা করা হয় নির্মাতা অনিক বিশ্বাস পরিচালিত নতুন সিনেমা ‘মার্বেল’ এর। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এনেছেন নির্মাতা। গত ৯ জানুয়ারি বিকেলে অফিশিয়াল এই পোস্টার প্রকাশের মাধ্যমে দর্শকের সামনে হাজির হলেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা ম্যাক দিদার। সিলভার স্ক্রিন ক্রিয়েশনস-এর ব্যানারে নির্মিত এই সিনেমাটির শুধু পরিচালনা নয়, এর কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্যও তৈরি করেছেন অনিক বিশ্বাস নিজেই। ফার্স্ট লুক পোস্টারে ম্যাক দিদারের উপস্থিতি ভিন্নধর্মী এক গল্পের আভাস দিচ্ছে, যা এরই মধ্যে সামাজিক মাধ্যমে সিনেমাপ্রেমীদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

পরিচালক সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ গুছিয়ে আনা হয়েছে। চলতি মাসের ২০ তারিখ থেকেই ক্যামেরা ওপেন হতে যাচ্ছে। তবে এই সিনেমায় ম্যাক দিদারের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কারা অভিনয় করছেন, তা নিয়ে এখনও রহস্য জিইয়ে রাখা হয়েছে।

নির্মাতা জানান, খুব শীঘ্রই জমকালো আয়োজনের মাধ্যমে বাকি অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই ‘মার্বেল’ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। অ্যাকশন, ড্রামা নাকি থ্রিলার—সিনেমার মূল জনার বিষয়ে এখনও বিস্তারিত না জানালেও, নাম এবং পোস্টার দেখে দর্শকরা দারুণ কিছুরই অপেক্ষা করছেন


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172462') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142