Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

আবারও সিনেমা হলে চলছে ‘দীপু নাম্বার টু’

image

বিনোদন প্রতিবেদক : 2026-01-14

শিশু-কিশোরদের বন্ধুত্ব ও অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে নির্মিত জনপ্রিয় সিনেমা ‘দীপু নাম্বার টু’ আবারও বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে। মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন মোরশেদুল ইসলাম। ১৯৯৬ সালে মুক্তির পর সিনেমাটি ব্যবসাসফল হওয়ার পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল। বর্তমানে নারায়ণগঞ্জের সিনেস্কোপ প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। হলটির নির্বাহী পরিচালক রবি জানান, ৯ জানুয়ারি শুক্রবার থেকে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত সিনেমাটি চলবে। তিনি বলেন, শিশুদের স্কুলের চাপ কম থাকায় বাবা-মায়ের সঙ্গে পরিবারের সবাই যেন সিনেমাটি উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই এটি পুনরায় প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘দীপু নাম্বার টু’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র অষ্টম শ্রেণির ছাত্র দীপু। বাবার সরকারি চাকরির কারণে তাকে দেশের বিভিন্ন জেলায় থাকতে হয়, ফলে বিভিন্ন স্কুলে পড়ার অভিজ্ঞতা হয় তার। নতুন জায়গায় এসে প্রথমে সহপাঠী তারেকের সঙ্গে দ্বন্দ্ব হলেও পরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারা জড়িয়ে পড়ে এক রোমাঞ্চকর অভিযানে। দীপু ও তার বন্ধুরা মিলে ধরে ফেলে একটি মূর্তি পাচারকারী চক্র। সিনেমায় দীপু চরিত্রে অভিনয় করেন অরুণ সাহা। আরও অভিনয় করেছেন বুলবুল আহমেদ, ববিতা, আবুল খায়ার, গোলাম মুস্তাফা ও শুভাশীষ। সংগীত পরিচালনা করেন সত্য সাহা। এই সিনেমায় অভিনয়ের জন্য অরুণ সাহা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা শিশু শিল্পী এবং বুলবুল আহমেদ সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে পুরস্কৃত হন। জনপ্রিয় এই সিনেমাটি আবারও প্রেক্ষাগৃহে ফিরে আসায় দর্শকদের মধ্যে নস্টালজিয়া ও আগ্রহ তৈরি হয়েছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172678') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142