Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

‘প্রিন্স’-এর ফার্স্ট লুকে হাজির শাকিব খান

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-05

আসন্ন ঈদে মুক্তি লক্ষ্য করে প্রকাশ পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’-এর মোশন ফার্স্ট লুক। মাত্র ১৬ সেকেন্ডের এই মোশন লুকেই দর্শকদের সামনে শাকিব খান হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে। প্রকাশিত মোশন ফার্স্ট লুকে শাকিব খানকে দেখা গেছে মুখভর্তি দাঁড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস এবং হাতে ইউনিক ডিজাইনের একটি বড় মিউজিক্যাল বন্দুক নিয়ে। কালো গাউনে তার উপস্থিতি সিনেমাটির চরিত্র ও গল্পের ধরন সম্পর্কে শক্ত ইঙ্গিত দিচ্ছে। লুক অনুযায়ী, শাকিব খানকে এবার একজন গ্যাংস্টার চরিত্রে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে এটি যে বড় পরিসরের একটি অ্যাকশনধর্মী সিনেমা হতে যাচ্ছে, সেটিও স্পষ্ট। গত রোববার সন্ধ্যায় প্রকাশিত এই মোশন ফার্স্ট লুকের সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে ‘সে ক্ষমতার পিছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ প্রকাশের পরপরই মোশন লুকটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দর্শক-ভক্তদের মধ্যে তৈরি হয় আলোচনার ঝড়। শিরিন সুলতানার প্রযোজনায় এবং ক্রিয়েটিভ ল্যান্ড ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটির কিছু অংশের শুটিং ইতোমধ্যে শ্রীলঙ্কায় সম্পন্ন হয়েছে। বাকি কাজ শেষ করার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। ‘প্রিন্স’-এর ট্যাগলাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’, যা রাজধানী ঢাকাকে কেন্দ্র করে একটি শক্তিশালী গল্পের ইঙ্গিত দেয়। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কু-ু ও সাবিলা নূর। আরও রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ ও শরীফ সিরাজ। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, সিনেমাটি নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীর-এর জীবনী অবলম্বনে নির্মিত। তবে পরিচালক আবু হায়াত মাহমুদ আগেই সেই ধারণা নাকচ করে জানান, ‘প্রিন্স’ কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়। এটি একটি বড় পরিসরের বাণিজ্যিক সিনেমা, যেখানে থাকবে অ্যাকশন, স্টাইল ও শক্তিশালী গল্প। সব মিলিয়ে, মোশন ফার্স্ট লুকেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে ‘প্রিন্স’। ঈদে শাকিব খানের এই নতুন অবতারে বড় চমক দেখার অপেক্ষায় চলচ্চিত্রপ্রেমীরা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174954') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142