Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

নির্বাচন নিয়ে দীপ্ত-পর্দায় হরেক আয়োজন

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-11

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীপ্ত টেলিভিশন দর্শকদের জন্য দুই দিনব্যাপী বিশেষ পরিকল্পনা নিয়েছে। নির্বাচনের দিন ও পরবর্তী দিনজুড়ে সরাসরি সংবাদ, বিশ্লেষণধর্মী টকশো এবং বিশেষ বুলেটিনের মাধ্যমে ভোটের মাঠের খবর, ফলাফল ও সর্বশেষ তথ্য দর্শকদের কাছে দ্রুত পৌঁছে দিতে চায় দীপ্ত নিউজ। দীপ্ত টিভির গণমাধ্যম মুখপাত্র জাকিয়া সুলতানা জানান প্রতিষ্ঠানটির নির্বাচনী আয়োজনের বিস্তারিত। যাতে থাকছে, নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে শুরু হবে বিশেষ সংবাদ বুলেটিন, যা চলবে প্রতি ঘণ্টায়। থাকছে একাধিক লাইভ টকশো। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রচার হবে বিশেষ টকশো ‘নির্বাচন সারাবেলা’। দেশের নামকরা রাজনৈতিক বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জ্যেষ্ঠ সাংবাদিকরা আলোচনায় অংশ নেবেন। রাত ১০টা ৩০ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত প্রচার হবে বিশেষ টকশো ‘জনতার রায়’। দেশের জ্যেষ্ঠ বিশ্লেষকরা এতে অংশ নেবেন। একই সঙ্গে লাইভ ফলাফল, বিশ্লেষণ ও সবশেষ আপডেট দেয়া হবে। নির্বাচনের পরের দিন দীপ্ত টেলিভিশনে সকাল ৭টা থেকে দিনব্যাপী থাকছে বিশেষ বুলেটিন। পাশাপাশি নিয়মিত সংবাদ বুলেটিন প্রচার হবে। এছাড়া, নির্বাচনের পরের দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টকশো ‘জনপ্রত্যাশা’। এতে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক নেতারা অংশ নেবেন। পাশাপাশি দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম ও দীপ্ত নিউজ পোর্টালেও থাকছে নানা আয়োজন। নির্বাচনের দিন ও পরের দিনজুড়ে ফেসবুক ও ইউটিউবসহ ডিজিটাল মাধ্যমে সরাসরি লাইভ সম্প্রচার চলবে নিরবচ্ছিন্নভাবে। প্রচারিত হবে প্রতি মুহূর্তের লাইভ আপডেট, ব্রেকিং নিউজ এবং মাঠপর্যায়ের সর্বশেষ তথ্য। ভোটগ্রহণের অবস্থা, ভোটার উপস্থিতি, অনিয়ম-সংক্রান্ত তথ্য ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দর্শক-পাঠকের কাছে পৌঁছে দেয়া হবে দ্রুততম সময়ে। নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে ইনফোগ্রাফ, ফটোকার্ড ও ভিজ্যুয়াল ডেটা প্রেজেন্টেশনের মাধ্যমে আসনভিত্তিক ফল, দলীয় অবস্থান, গণভোটের পরিসংখ্যান এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে ধরা হবে।

এছাড়া বিশেষজ্ঞদের মতামত, বিশ্লেষণধর্মী প্রতিবেদন ও ট্রেন্ডিং বিষয়গুলো ডিজিটাল প্ল্যাটফর্মে আলাদাভাবে উপস্থাপন করা হবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '13 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175757') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142