Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

আসাদ কাজলের ‘কবিবাড়ি’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-26

দেশের বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল। তার গ্রন্থনা ও উপস্থাপনায় - শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি। অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল এটিএন নিউজে । এটিএন নিউজ ৫ বৎসর‍ যাবত বইমেলার মাসজুড়ে প্রতিদিন নিয়মিত প্রচার করে আসছে এই অনুষ্ঠানটি । এবারও বইমেলার মাসজুড়ে প্রতিদিন প্রচারিত হচ্ছে এটি । অনুষ্ঠানটির নাম কবিবাড়ি হলেও তারকাবহুল কবিবাড়িতে অতিথি হয়ে ইতিমধ্যে এসেছেন দেশের কবি, লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার, কন্ঠশিল্পী, রাজনীতিবিদ, চিত্রনায়ক, নায়িকা, নাট্যব্যক্তিত্বসহ জীবন্তকিংবদন্তি গুণীজনরা। ‘কবিবাড়িতে যে জন আসে গুণীজন / তারাই দেশের অমূল্য মানবধন’।

ইতোমধ্যে কবিবাড়িতে এসেছেন- চিত্রনায়ক সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, ইমদাদুল হক মিলন, আনিসুল হক, আসাদ চৌধুরি আনোয়ারা সৈয়দ হক মোহন রায়হান, রেজাউদ্দিন স্টালিন, অসীম সাহা,জুয়েল আইচ,সেলিনা হোসেন, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ফাতেমা তুজ জোহরা , শেখ সাদি খান,আবুল হায়াত,আবুল কাসেম ফজলুল হক,খুরশিদ আলম,আবু সালেহ, বর্তমান এর্টনি জেনারেল মোঃ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মোঃ আজম, হাসান হাফিজ,আবু সাঈদ খান, দিলারা জামান,চিত্রনায়িকা রোজিনাসহ দেশবরেণ্য শতাধিক তারকা তারকা গুণিজন।

কবিবাড়ি প্রসংগে আসাদ কাজল বলেন, অনেকদিনের পরিকল্পনা এবং পরিশ্রম দিয়ে কবিবাড়ি দাঁড় করিয়েছি। এটি আমার স্বপ্নের একটি প্রজেক্ট। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে তারকাবহুল এ কবিবাড়ি অনুষ্ঠানটি আমি অনেক দূর নিয়ে যেতে চাই। ইতোমধ্যে তারকাসমৃদ্ধ অনুষ্ঠান কবিবাড়ি সাড়া ফেলেছে। প্রচারিত পর্বগুলো আলোচনায় এসেছে।

অনুষ্ঠানটির প্রথম পর্বের অতিথি সংগীতশিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানটি প্রচার শুরু হবে আজ বইমেলা উদ্বোধনের দিন থেকে। সময় দুপুর ২টায়। আশা করি দর্শকরা কবিবাড়ি এবারেও উপভোগ করবেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '23 October, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177292') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142