Menu

SANGBAD

বিনোদন » ঢালিউড

সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’

image

বিনোদন প্রতিবেদক : 2026-03-10

গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট ও যাপিত জীবনকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘মায়ের ডাক’। ২০২৫-২৬ অর্থবছরে অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। চলচ্চিত্রটির নির্মাতা ও প্রযোজক লাবিব নাজমুছ ছাকিব এবং চিত্রগ্রাহক আহমেদ হিমু।

‘মায়ের ডাক’-এর আহ্বায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসের খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরপ্রধান, গুম হওয়া পরিবারের সদস্য এবং বিভিন্ন পেশাজীবী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চলচ্চিত্রটি সম্পর্কে নির্মাতা লাবিব নাজমুছ ছাকিব বলেন, ‘গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং তাদের যাপিত জীবনই এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। এটি রিফ্লেক্সিভ ও পার্টিসিপেটরি মোডে ভিজ্যুয়ালি উপস্থাপন করা হবে।’

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মায়ের ডাক’-এর অনুষ্ঠানে এলে আবেগ ধরে রাখা কঠিন হয়ে যায়। এ মানুষদের জীবনের করুণ গল্পে চলচ্চিত্র নির্মিত হচ্ছে এটা একটি ইতিবাচক দিক। আমরা চাই, এই চলচ্চিত্রে গুমের প্রকৃত ইতিহাস উঠে আসুক।’ অতিথি ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আমি নিজেও গুমের শিকার ছিলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গুম নিয়ে চলচ্চিত্রে অনুদান দিচ্ছে এটা অবশ্যই একটি ভালো উদ্যোগ।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শহিদুল আলম, হুম্মাম কাদের চৌধুরী, আনিসুর রহমান খোকন তালুকদার এবং মাহবুবা ফারজানা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 April, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('178177') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142