Menu

SANGBAD

বিনোদন » হলিউড

নতুন ‘এক্সরসিস্ট’ ছবির নায়িকা স্কারলেট জোহানসন

image

বিনোদন প্রতিবেদক : 2025-11-26

ইউনিভার্সাল ও ব্লামহাউস-অ্যাটমিক মনস্টারের পরবর্তী ‘এক্সরসিস্ট’ ছবি নির্মাণ হচ্ছে। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। ছবির চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করছেন মাইক ফ্লানাগান। তিনিই প্রযোজক। মাইক জানিয়েছেন, নতুন ‘এক্সরসিস্ট’ আগের সব কিস্তির চেয়ে অনেক আলাদা ও নতুনভাবে নির্মিত হবে। ১৯৭৩ সালের প্রথম ‘এক্সরসিস্ট’ ছবিতে এক সন্তান ও মায়ের গল্প দেখানো হয়। ছবিটি বিশ্বজুড়ে ৪৪১ মিলিয়ন ডলার আয় করেছিল। পেয়েছিল ১০টি অস্কার মনোনয়নও। এবার সেই ছবিটি নতুন গল্প নিয়ে ফিরছে। আর এতে বিশেষ চমক হিসেবে থাকছেন স্কারলেট।

ফ্লানাগান বলেন, ‘স্কারলেট অসাধারণ অভিনেত্রী। তার অভিনয় সবসময় বাস্তব ও হৃদয়ছোঁয়া লাগে। গভীর গল্প থেকে শুরু করে বড় বাজেটের ছবিতেও তিনি দারুণ পারফর্ম করেন। সেসব ভেবেই তাকে এই ছবিতে বাছাই করেছি। সত্যি বলতে তাকে পেয়ে আমি খুবই আনন্দিত।’ ইউনিভার্সাল ২০২১ সালে প্রায় ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে নতুন এক্সরসিস্ট ত্রয়ীর অধিকার কিনেছিল। তবে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘এক্সরসিস্ট: বিলিভার’ প্রত্যাশামতো সাফল্য গড়তে পারেনি।

ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল ১৩৬ মিলিয়ন ডলার। নতুন ‘এক্সরসিস্ট’র গল্প ১৯৭৩ সালের প্রথম ছবির প্রেক্ষাপট যে মহাবিশ্ব সেখানেই দেখানো হবে। তবে এটি ‘বিলিভার’র সিক্যুয়েল হবে না। গল্প বা অন্যান্য চরিত্র সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। ছবিটির শুটিং হবে নিউ ইয়র্ক শহরে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('167332') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142