Menu

SANGBAD

বিনোদন » হলিউড

আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-06

কিং অব পপ মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’-এর নতুন পোস্টার প্রকাশ পেয়েছে। সম্প্রতি প্রকাশিত পোস্টারটি সামাজিক মাধ্যমে দ্রুত আলোচনার কেন্দ্রে চলে এসেছে। পোস্টারটি নেয়া হয়েছে মাইকেল জ্যাকসনের আইকনিক গান ‘বিট ইট’-এর মিউজিক ভিডিওর লুক থেকে। সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তার ভাইপো জাফর জ্যাকসন। পোস্টারে চুলের স্টাইল, পোশাক ও শরীরী ভাষায় মাইকেল জ্যাকসনের সঙ্গে জাফরের মিল দেখে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন অ্যান্টনি ফুকো। নির্মাতারা জানিয়েছেন, এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের শৈশব, জ্যাকসন ফাইভ থেকে একক শিল্পী হিসেবে উত্থান, বিশ্বজয়ী সাফল্য এবং ব্যক্তিগত সংগ্রাম ও মানসিক টানাপড়েন তুলে ধরা হবে। লায়নসগেট প্রযোজিত ছবিটির টিজার গত নভেম্বরে প্রকাশ পায়। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সিনেমাটি একজন শিল্পীর হয়ে ওঠার যাত্রাকে তুলে ধরবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘মাইকেল’।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '24 October, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('175141') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142