Menu

SANGBAD

বিনোদন » হলিউড

নতুন রূপে ফিরছে ‘দ্য এক্স ফাইলস’

image

বিনোদন ডেস্ক : 2026-02-27

নব্বই দশকের জনপ্রিয় সায়েন্স ফিকশন ও থ্রিলার ঘরানার জনপ্রিয় সিরিজ ‘দ্য এক্স ফাইলস’ পর্দায় ফিরছে নতুন রূপে। ওটিটি প্ল্যটফর্ম হুলু ‘দ্য এক্স ফাইলস’ ফিরিয়ে আনছে। দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, এ বছরের আলোচিত সিনেমা ‘সিনার্স’ এর পরিচালক রায়ান কুগলার সিরিজের পাইলট পর্বটি লিখবেন ও পরিচালনা করবেন। অভিনেত্রী ড্যানিয়েল ডেডওয়াইলারের নামও নিশ্চিত করেছে হুলু। তিনি সিরিজের দুই এফবিআই এজেন্টের একজনের ভূমিকায় থাকছেন। নেটফ্লিক্সের ‘দ্য পিয়ানো লেসন’ ও হরর সিনেমা ‘দ্য ওম্যান ইন দ্য ইয়ার্ড’ এ অভিনয় করে সমালোচক ও দর্শক উভয়েরই নজর কাড়েন ডেডওয়াইলার। এই সিরিজের প্রযোজক হিসেবে থাকছেন জেনিফার ইয়েল। এক্স ফাইলসের স্রষ্টা ও মূল সিরিজের প্রযোজক ক্রিস কার্টার নতুন সিরিজে যুক্ত থাকবেন নির্বাহী প্রযোজক হিসেবে। ১৯৯৩ সালে ফক্স নেটওয়ার্কে মুক্তি পায় ‘দ্য এক্স ফাইলস’। অতিপ্রাকৃতিক, অলৌকিক ও এলিয়েন সংক্রান্ত নানা ঘটনা ঘিরে দুই এফবিআই এজেন্ট ডেনা স্কালি ও ফক্স মল্ডারের তদন্ত ও অনুসন্ধান নিয়ে আবর্তিত হয় সিরিজের ঘটনা। শুরুর পরপরই নব্বই দশকের অন্যতম আইকনিক টিভি সিরিজে পরিণত হয় দ্য এক্স ফাইলস। বিশ্বের একশোরও বেশি দেশে দেখানো হয়েছে সিরিজটি। ২০০২ সাল পর্যন্ত টানা নয় মৌসুম প্রচারিত হয় দ্য এক্স ফাইলসের। ২০১৬ ও ২০১৮ সালে আসে দশম ও একাদশ মৌসুম। এক্স ফাইলসের ওপর ভিত্তি করে তৈরি হয় দুটি সিনেমা। ১৯৯৮ সালে মুক্তি পায় ‘দ্য এক্স ফাইলস : ফাইট দ্য ফিউচার’ ও ২০০৮ সালে মুক্তি পায় ‘দ্য এক্স ফাইলস : আই ওয়ান্ট টু বিলিভ’। সিরিজ ও সিনেমায় স্কালি ও মল্ডার চরিত্রে অভিনয় করে জিলিয়ান অ্যান্ডারসন ও ডেভিড ডুচোভনি বিশ্বজুড়ে তারকাখ্যাতি পান। নতুন সিরিজের দেখানো হবে, এফবিআইয়ের বন্ধ হয়ে যাওয়া এক্স ফাইলসের কেইসগুলো নিয়ে কাজ করবেন দুজন এজেন্ট।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 September, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177374') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142