Menu

SANGBAD

বিনোদন » হলিউড

স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে ‘স্ক্রিম ৭’

image

বিনোদন প্রতিবেদক : 2026-02-27

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ মুক্তি পাচ্ছে হলিউডের ভয়ের সিনেমা ‘স্ক্রিম ৭’। বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে দর্শকরা উপভোগ করতে পারবেন এই থ্রিলার মাস্টারপিস। ‘স্ক্রিম ৭’ মূলত তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘স্ক্রিম ৬’-এর সিক্যুয়েল এবং ১৯৯৬ সালে শুরু হওয়া স্ক্রিম চলচ্চিত্র সিরিজের সপ্তম কিস্তি। দশকের পর দশক ধরে হরর-থ্রিলার প্রেমীদের কাছে এই সিরিজ একটি কালজয়ী অবস্থান তৈরি করেছে। এবারের সিনেমা নির্মাণ করছেন পরিচালক কেভিন উইলিয়ামস। তিনি প্রথমবারের মতো পুরো সিনেমা পরিচালনা করছেন। ছবিতে অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড এবং কোর্টেনি কক্স। পূর্ববর্তী সিনেমার জনপ্রিয় চরিত্রে দেখা যাবে ইসাবেল মে, আনা ক্যাম্প, জিমি ট্যাট্রো, ম্যাকেনা গ্রেস, আসা জার্মান, স্যাম রেচনার, টিম সাইমনস এবং জোয়েল ম্যাকহেলকে। এবারের গল্পে যোগ হয়েছে সম্পর্কের জটিলতা, অতীতের মুখোমুখি হওয়া এবং এক নতুন ভয়ঙ্কর খুনি। পাইন গ্রোভ শহরে নতুন জীবন গড়ে তোলেন সিডনি প্রেসকট, কিন্তু একজন নতুন ঘোস্টফেস কিলার তার মেয়ে ট্যাটুমকে টার্গেট করতে শুরু করে। রজার এল. জ্যাকসন ঘোস্টফেসের কণ্ঠস্বর দেন, আর ডেভিড আর্কেট ডিউই রিলির ভূমিকায় পুনরায় অভিনয় করেছেন। ডেডলাইন হলিউডের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্বোধনী সপ্তাহান্তে ‘স্ক্রিম ৭’ কোটি টাকার ব্যবসা করতে পারে। এতে স্ক্রিম ৬-এর ৪৪.৪ মিলিয়ন ডলারের ঘরোয়া উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ডের মাত্র কিছুটা পেছনে থাকবে। সিরিজের ভক্তরা মনে করছেন এটি হতে পারে শেষ অধ্যায়, তবে ভবিষ্যতে আরও সিক্যুয়েল আসার সম্ভাবনা রয়ে গেছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '20 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('177381') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142