Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

গানে গানেই তাদের ব্যস্ততা

image

বিনোদন প্রতিবেদক : 2025-08-24

সংগীতশিল্পী রিজিয়া পারভীন, পলাশ, অনুপমা মুক্তি ও দিঠি আনোয়ার বর্তমানে গানের নানা কাজে যুক্ত আছেন। রিজিয়া পারভীন ও পলাশ জুটি হয়ে বহু গান করেছেন, তাদের বেশ কিছু দ্বৈত অ্যালবামও রয়েছে। গত ২০ আগস্ট ছিল রিজিয়া পারভীনের জন্মদিন। অনুপমা মুক্তি চলচ্চিত্র ও পুরনো দিনের গান গেয়ে পরিচিতি পেয়েছেন। তিনি বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত। দিঠি আনোয়ার আপাতত যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যাওয়ার আগে তিনি বিটিভি ও কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে অংশ নিয়েছেন। তিনি বাবার লেখা ও অপ্রকাশিত গান নিয়েও কাজ করছেন। দেশে ফেরার পর এ কাজ আরও এগিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে তার। বাংলাদেশের সংগীতাঙ্গনের সংগীতশিল্পী হলেন অনুপমা মুক্তি। তিনি এখন নিয়মিত স্টেজ শো নিয়েই ব্যস্ত। এদিকে এই মুহূর্তে আপাতত যুক্তরাষ্ট্রে আছেন দিঠি আনোয়ার। যাওয়ার আগে তিনি বিটিভির কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এছাড়াও দিঠি বেসরকারি কয়েকটি টিভি চ্যানেলেও উপস্থাপনা করেন, সরাসরি গানের অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করেন। দিঠি তার বাবার অপ্রকাশিত গানগুলো নিয়েও কাজ করছেন নির্বিঘেœ। আবার বাবার লেখা গানও প্রকাশ করছেন তিনি। যে গানগুলোকে ঘিরে তার বাবার স্বপ্ন ছিল। রিজিয়া পারভীন বলেন, ‘দুদিন আগে আমার জন্মদিন ছিল। জন্মদিনে দেশ বিদেশের অনেক মানুষের শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছি। সবার ভালোবাসায় আমি সিক্ত। এই ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই আর গানে গানে সবাইকে মুগ্ধ করতে চাই। এখন নিয়মিত স্টেজ শো করছি। সত্যি বলতে কী আমরা যারা শিল্পী তারাতো আসলে স্টেজ শোতেই নিজেকে খুঁজে পাই।’ অনুপমা মুক্তি বলেন, ‘এরই মধ্যে আমি কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করেছি।

যদিও বা এই মুহূর্তে স্টেজ শো কমই হচ্ছে। তারপরও যা করছি সেটাও মন্দ নয়। গানের মাঝেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে একটা কথা না বললেই নয়, গানের ভুবনে এগিয়ে যেতে আমার স্বামী শরীফ রাজকুমার আমাকে ভীষণ অনুপ্রেরণা দেন, সাহস দেন, পাশে থাকেন। তার মতো একজন মানুষ জীবনসঙ্গী হিসেবে পেয়ে জীবন ধন্য আমার।’ দিঠি আনোয়ার বলেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছি। আগামী মাসেই দেশে ফেরার ইচ্ছে রয়েছে। দেরিও হতে পারে। তবে এই মুহূর্তে সত্যিই দেশকে ভীষণ মিস করছি। কারণ আমি গানের মানুষ। গানের মাঝে, গান-সম্পর্কিত অনুষ্ঠানে থাকতেই আমার ভীষণ ভালোলাগে। এরই মধ্যে আমি যুক্তরাষ্ট্রে আসার আগে বিটিভিসহ আরও বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে অংশগ্রহণ করেছি। আর এরই মধ্যে আরো কিছু পরিকল্পনা করছি। আব্বুর লেখা অপ্রকাশিত গানগুলো নিয়েও কাজ করছি। দেশে ফিরে এই গানগুলো নিয়ে দ্রুত গতিতে কাজ করব।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('156309') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142