Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

নাচ আর উপস্থাপনায় ইওরমা

image

বিনোদন প্রতিবেদক : 2025-08-24

ইওরমা শায়ের জাহান পড়াশোনার পাশাপাশি নাচ, উপস্থাপনা ও আবৃত্তিতে যুক্ত আছেন। তিনি ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস’-এ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করছেন। ছোটবেলা থেকেই নাচ, আবৃত্তি ও গানে চর্চা শুরু করেন। ইওরমা বাংলাদেশ বেতারে অনুষ্ঠান উপস্থাপিকা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং সেপ্টেম্বরে কাজ শুরু করবেন। তিনি বিটিভির ‘নতুন ভোর’, নেক্সাস টিভির ‘গুনগুন’ ও এসএ টিভির আসন্ন অনুষ্ঠান ‘গল্প কথা’-র উপস্থাপনা করছেন। এছাড়া জিটিভি ও বিভিন্ন সংগঠনের আয়োজনে আবৃত্তিতেও অংশ নিয়েছেন। ইওরমা বলেন,‘ উপস্থাপনা এবং আবৃত্তিই আমার সবচেয়ে বেশি ভালোলাগে। যে কারণে এই মুহূর্তে আমি উপস্থাপনাতেই বেশি ব্যস্ত। আবার একটি প্রতিষ্ঠানের ডিজিটাল প্লাটফরমেও চাকরি করছি আমি। আবৃত্তি করতেও ভীষণ ভালোলাগেহ আমার। তবে গানে চর্চাটা খুব কম। ইচ্ছে আছে মৌলিক গান প্রকাশের। পড়াশুনাটা আগে ঠিকঠাকভাবে শেষ করি। যেহেতু বিসিএস দেবার প্রবল ইচ্ছে রয়েছে। যদি বিসিএস-এ উত্তীর্ণ হয়ে নিজের স্বপ্নটা পূরণ করতে পারি তবুও উপস্থাপনা ও আবৃত্তি আমি নিয়মিত করে যাব আজীবন।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 April, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('156313') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142