বিনোদন » অন্যান্য
কাজী নজরুলের গল্প নিয়ে ‘আলেয়া’ নাটকে শিলা

বিনোদন প্রতিবেদক : 2025-08-25
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ নাটক নিয়ে বিটিভির জন্য নির্মাণ করেছেন ফিরোজ আহমেদ দুলাল। ‘আলেয়া’ কাজী নজরুল ইসলামের দ্বিতীয় নাটক, যা ১৯৩১ সালে মঞ্চস্থ ও প্রকাশিত হয়। প্রথমে এর নাম ছিল ‘মরুতৃষা’, পরে পরিবর্তন করে রাখা হয় ‘আলেয়া’। ত্রিভুজ প্রেম ও তার পরিণতি এই নাটকের প্রধান বিষয়বস্তু। নাটকটিতে কাকলী চরিত্রে অভিনয় করেছেন শিউলী শিলা। তিনি জানিয়েছেন, নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে এবং আগামী ২৯ আগস্ট নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে এটি বিটিভিতে প্রচার হবে। শিউলী শিলা এর আগে প্রয়াত পরিচালক বেলাল আহমেদ নির্দেশিত সরকারী অনুদানে নির্মিত ‘অনিশ্চিত যাত্রা’ সিনেমায় অভিনয় করেছিলেন। এছাড়া তিনি নাটক ও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন।
Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '20 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142
Stack trace:
#0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...')
#1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('156431')
#2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...')
#3 {main}
thrown in
/home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line
142