Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

থ্রিলার গল্পে তাদের ‘বিনোদিনী’

image

বিনোদন প্রতিবেদক : 2025-08-25

একের পর এক ঘটতে থাকা রোমহর্ষক সব ঘটনা নিয়ে নির্মিত হয়েছে থ্রিলার সিরিজ ‘বিনোদিনী’। সৈয়দ ফরহাদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ ও প্রিয়ন্তী উর্বী প্রমুখ। পরিচালকের মতে, ‘বিনোদিনী’ এমন এক মনস্তাত্ত্বিক থ্রিলার যা শিকার ও শিকারীর মধ্যকার পার্থক্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটি দর্শকদের একটি নিখুঁত থ্রিলার গল্পের স্বাদ দেবে। একজন অচেনা মানুষকে বিশ্বাস করার পরিণাম কতটা ভয়ংকর হতে পারে, দর্শকের মনে এমন প্রশ্নই জাগিয়ে তুলবে ‘বিনোদিনী’। সিরিজটি দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে। গল্পটা এমন, এক রাতের ঘটনা। দুটো ভিন্ন জগতের মানুষ সাধারণ গেস্টহাউস কর্মী পলাশ আর গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রী এশা। ভাগ্য তাদের এমন এক ভয়ানক মোড়ে এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে ফেরার আর কোনো পথ খোলা নেই।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '11 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('156432') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142