Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

বিটিভির ‘জল জোছনা’র সূচনা সংগীত গাইলেন পপি-রিফাত

image

বিনোদন প্রতিবেদক : 2025-08-26

অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্মাতা সোহেল আরমান বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক নাটক ‘জল জোছনা’। ইতোমধ্যে নাটকের ২৫ পর্ব নির্মাণের কাজ শেষ করেছেন তিনি। ধারাবাহিকটির সূচনা সংগীত ‘তোমাকে ভালোবেসে’ তে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পপি ও রিফাত সুলতান। গানটির কথা, সুর ও পরিচালনা করেছেন সোহেল আরমান, এবং সংগীতায়োজন করেছেন কৌশিক আহমেদ অন্তর। এটি পপি ও রিফাত সুলতানের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা, কারণ এই গানটি তাদের জীবনের প্রথম সূচনা সংগীত। গানটির রেকর্ডিং শেষে সোহেল আরমান বলেন, “এই গানটি তৈরির সময় একটু তাড়াহুড়া হয়েছিল, তবে পরবর্তী সময়ে গানটি শোনার পর আমার প্রত্যাশা বেড়ে গেছে। রিফাত ভালো গায়, আর পপি এই ধরনের গান গাওয়ার অভিজ্ঞতা না থাকলেও বেশ ভালো গেয়েছে।” পপি বলেন, “এই গানটি আমাদের জীবন দর্শনের গান, যা আগে কখনো গাইনি। আমি সোহেল ভাইকে ধন্যবাদ জানাই এই সুযোগ দেয়ার জন্য। আমি এবং রিফাত চেষ্টা করেছি গানটি আন্তরিকতা দিয়ে গাইতে।” রিফাত সুলতান বলেন, “সত্যি বলতে, আমি ভাবিনি আমি সূচনা সঙ্গীতে কন্ঠ দিব। সোহেল ভাই আমার কন্ঠ শুনে আমাকে এই সুযোগ দিয়েছেন, এটা আমার জন্য বড় প্রাপ্তি।

তিনি আমাকে আশীর্বাদ করেছেন এবং ভবিষ্যতে তার সঙ্গে আরও কাজ করতে চান।” ধারাবাহিকটি আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারে আসবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('156560') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142