Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ওটিটিতে আসছে নিশোর ‘আকা’

image

বিনোদন প্রতিবেদক : 2025-08-27

আসছে আফরান নিশোর নতুন সিরিজ ‘আকা’। আরও একবার এই অভিনেতা হাজির স্বরূপে। নাবিলা এই সিরিজে উপস্থিত হয়েছেন মেঘা চরিত্রে। মেঘা একজন দৃঢ়চেতা নারী চরিত্র। সাহসী, তেজী আর আত্মমর্যাদাবোধ সম্পন্ন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা যার মধ্যে রয়েছে। ‘আকা’ সিরিজের ট্রেলারে দেখা গেল এক দুর্র্ধষ আফরান নিশোকে যার কাছে খুন করাও একটা শিল্প! ট্রেলারের শুরুতেই ভেসে আসে এক নারী কণ্ঠস্বর। এই নারী কথকের কণ্ঠে বর্ণনা শুরু হয় এভাবে-‘সময়টা ১৯৯৮-৯৯-এর দিকে। আকা একে একে সব অপরাধীদের খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়।’ এরপর ট্রেলারে ভেসে আসে নিশো ওরফে ‘আকা’র কণ্ঠস্বর। তিনি বলেন, ‘আমার নাম আবুল কালাম আজাদ, আমার স্বপ্ন হচ্ছে, আমি একজন রকস্টার হবো।’ ট্রেলারে দেখা গেছে নিশো আর মাসুমা নাবিলার মিষ্টি প্রেমের একটু মুহূর্ত। সেখানে নিশোকে বলতে শোনা যায়, ‘মানুষের দেহ মরে, প্রেম মরে না।’ এরপর খুনের দৃশ্যের সাথে সাথে এই অভিনেতার কণ্ঠ বলে যায়, ‘খুন করাও একটা শিল্প। মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোনও অংশে কম না।’ ২৫ আগস্ট মুক্তি

পেয়েছে ‘আকা’র ট্রেলার। এদিন সন্ধ্যায় হইচই-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রকাশিত হয়েছে দুই মিনিটের এই ট্রেলারটি। ৪ সেপ্টেম্বর হইচইতে মুক্তি পাবে ‘আকা’। রহস্য, মানবিক সম্পর্কের টানাপোড়েন এবং টানটান উত্তেজনায় ভরপুর এই সিরিজটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। তিনি বলেন, “আকা’-র মাধ্যমে আমি আসলে দর্শকদের সাথে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পর এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারবো।” সিরিজের প্রধান চরিত্র অর্থাৎ আকার চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। প্রায় দুই বছর পর ওটিটি কনটেন্টে ফিরলেন তিনি। নিশো বলেন, ‘আমি সব সময় ভালো কাজ, ভালো প্রডাকশনের সাথে থাকতে চাই। সেটা যেকোনও মাধ্যমেই হতে পারে। আমার জন্য গল্পটা ফ্যাক্ট। আর সেই সাথে পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কোনও কথাই নেই। আমার চোখে ভিকি জাহিদ একজন সাইকোপ্যাথ। ও ভালো মানুষ কিন্তু দুষ্ট। এজন্যই আমাদের দুজনের তালমিল খুব ভালো মতো হয়।’ ট্রেলার মুক্তির পর মিডিয়ায় দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মন্তব্য করছেন যে, নিশোকে নতুন আঙ্গিকে দেখা যাবে এই সিরিজে। নাবিলা বলেন, “আকা’ দুর্দান্ত একটা কাজ হয়েছে। আশা করছি, ট্রেইলারটা দর্শক পছন্দ করবেন সেই সাথে আমাদের কাজটাও।”


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('156714') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142