Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ফাহমিদা নবী’র ‘মেঘলা আকাশ’

image

বিনোদন প্রতিবেদক : 2025-08-29

বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী তার দীর্ঘ সঙ্গীত জীবনে বৃষ্টি নিয়ে বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়েছেন। তবে এবার তিনি একটি নতুন গানের মাধ্যমে ভিন্ন ধরনের অভিজ্ঞতা লাভ করছেন, যার শিরোনাম ‘মেঘলা আকাশ’। ‘‘মেঘলা আকাশ’’ নামে এর আগে একটি সিনেমা নির্মিত হয়েছিলো, যা পরিচালনা করেছিলেন নারগিস আক্তার। সিনেমাটিতে অভিনয় করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমী, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী সহ আরো অনেক। এই নতুন গানটির কথা লিখেছেন আব্দুল ও সোহানা, যাঁরা স্বামী-স্ত্রী।

গানটির সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন আব্দুল, এবং গানে ফাহমিদা নবীকে সহশিল্পী হিসেবে পেয়েছেন আব্দুলকে। গানটির প্রথম দুটি লাইন এমন- ‘‘মেঘলা আকাশ ভেঙ্গে পড়ে আমার জানালায়, সময়গুলো থমকে যেন যায়’’। ফাহমিদা নবী গানটির কথা ও সুর সম্পর্কে বলেন, ‘‘এর আগেও আমি বৃষ্টি নিয়ে গান গেয়েছি, কিন্তু এই গানটির কথা ও সুর এতটাই অসাধারণ যে, আমি ভাষায় প্রকাশ করতে পারি না কীভাবে আমি এটি অনুভব করেছি। গানটির মধ্যে যে চমৎকার মেলবন্ধন তা আমি আগের কোনো বৃষ্টির গানে অনুভব করিনি।’’ তিনি বলেন, ‘‘গানটির মতো ভিডিওও সুন্দরভাবে করা হবে, এজন্য আমরা আগামী মাসের শুরুতে সিলেটে গানের মিউজিক ভিডিও শুটিং করতে যাচ্ছি।’’ ফাহমিদা নবী ভিডিওটির ব্যাপারে বলেন, ‘‘গানের সঙ্গে কোনো অদ্ভুত ভিডিওর বিপক্ষে আমি, তাই সিলেট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, গানটি যেমন চমৎকার হয়েছে, ভিডিওটিও তেমন হবে।’’ এর পাশাপাশি, ফাহমিদা নবী তার নিজস্ব সুর করা গানের কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন। শীঘ্রই তার সুর করা একাধিক গান প্রকাশিত হবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('156966') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142