Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘ইনসাফ’ আসছে ওটিটিতে

image

বিনোদন প্রতিবেদক : 2025-08-31

‘ইনসাফ’ ফিরছে ওটিটির পর্দায়। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৩ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (৪ সেপ্টেম্বর)। এই সিনেমার পরিচালক জানান, গত কয়েক মাসে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে দর্শকদের অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন ‘ইনসাফ’ দেখার আগ্রহের কথা। দর্শকদের আগ্রহের কথা বিবেচনাতে রেখেই ‘ইনসাফ’ মুক্তি দিচ্ছে প্ল্যাটফর্মটি, জানিয়েছে চরকি কর্তৃপক্ষ। তারা আশা করছেন দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন। সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। ‘মোস্ট ওয়ান্টেড’-এ সন্ত্রাসিকে নিয়ে সবাই যখন আতঙ্কে তখন তাকে নিয়ে কাজ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর চৌকশ অফিসার জাহান খান। এ চরিত্রতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইনসাফ’। সিনেমাটি দেখে দর্শকরা জানিয়েছিলেন তাদের ভালোলাগার কথা। রাজ ও ফারিণকে দেখে অবাকই হয়েছিলেন তারা। এক দর্শক বলেছিলেন, ‘আমি খুব সারপ্রাইজড ফারিণকে দেখে, তাকে স্ক্রিনে অনেক সুন্দর লেগেছে আর সে খুব ট্যালেন্টেড অ্যাক্ট্রেস।’ সিনেমাটিতে অনেকগুলো চমক রেখেছেন নির্মাতা। একদম ভিন্ন লুকে তিনি হাজির করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। চমকটা শুধু লুকেই সীমাবদ্ধ রাখেননি তিনি, চরিত্রটির মাধ্যমে তুলে এনেছেন চিকিৎসা সেবার সিন্ডিকেশনের কথা। সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন একজন চিকিৎসকের চরিত্রে।

নির্মাতার দাবি, মেডিকেল সিন্ডিকেশনের ব্যাপারটি সিনেমার ভাষা এবং দৃশ্যায়নে নতুন মাত্রা যোগ করেছে। সিনেমায় অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। তার উপস্থিতিও চমকে দিয়েছে দর্শকদের। ‘আকাশেতে লক্ষ তারা’ গানটি নতুনভাবে ব্যবহার করা হয়েছে সিনেমায়। সংগীতশিল্পী–অভিনেত্রী জেফারও আছেন ‘ইনসাফ’এ। সংগীতশিল্পী হয়েই সিনেমায় হাজির হয়েছেন তিনি। জমজমাট অ্যাকশন ঘরানার সিনেমাটি চরকিতে মুক্তি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা, কলাকুশলীরা। নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘‘সিনেমাটি যেন বেশি মানুষের কাছে পৌঁছায়, নির্মাতা হিসেবে সেটাই আমার চাওয়া। ‘ইনসাফ’ চরকিতে মুক্তি পাওয়ার মাধ্যমে সবার হাতের মুঠোয় চলে যাবে সিনেমাটি। দেশের বাইরের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন। এটা সত্যি আনন্দের।’’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '10 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('157205') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142