Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আসছে রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে বাংলা গান

image

বিনোদন প্রতিবেদক : 2025-08-31

উপমহাদেশের সঙ্গীতে প্রবাদ পুরুষ রাহাত ফতেহ আলী খান। তাঁর কণ্ঠের সঙ্গে এবারে যুক্ত হলো দেশের রুবাইয়াত জাহানের কণ্ঠ। এই দুই কন্ঠের মিশেলে এবার আসছে নীরব ভালোবাসার গান ‘তুমি আমার প্রেম পিয়াসা’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের লেখা ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফের সুর ও সঙ্গীতে লন্ডনে চিত্রায়িত গানটির ভিডিওতে অংশ নিয়েছেন রাহাত ফতেহ আলী খান। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। বাংলা গানের প্রতি রাহাত ফতেহ আলী খানের অন্য রকম এক ভালোবাসা আছে, তিনি খুব আন্তরিকতার সঙ্গে গানটি গেয়েছেন বলে জানালেন সহশিল্পী রুবাইয়াত জাহান। পাশাপাশি উপমহাদেশের এই কিংবদন্তির সঙ্গে দ্বৈত গান করে উচ্ছ্বাসিত হয়ে গানটি সম্পর্কে তিনি বলেন, ‘আমার কাছে মনে হলো, আকাশের চাঁদ হাতে পেলাম। আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কির সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এই গানে। আশা করছি , ভালোবাসার এই গান সরবে পৌঁছে যাবে মানচিত্র পেরিয়ে দূরে-বহুদূরে।ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পবে গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি- বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('157207') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142