Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

দেশের ক্রিকেট নিয়ে ইরফান সাজ্জাদের বিস্ফোরক মন্তব্য

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-01

ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। অভিনয়ের বাইরে প্রায়শই ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা যায় ইরফান সাজ্জাদকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেতা। ইরফান বলেন, আমার মনে হচ্ছে দেশের ক্রিকেট শেষের দিকে। ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাই যদি নতুন কিছু না করেন, তাহলে কয়েক বছরের মধ্যে আমাদের দেশ থেকে ক্রিকেট গায়েব হয়ে যাবে। পাইপলাইনে যদি ভালো ক্রিকেটার না পাওয়া যায়, তাহলে ক্রিকেট বাঁচবে না। আমাদের সিনিয়র ক্রিকেটারদের বয়স হয়ে যাচ্ছিল, কিন্তু ম্যানেজমেন্ট তাদের বিকল্প তৈরি করতে পারেনি। এই অভিনেতার মতে, ক্রিকেট ঢাকাকেন্দ্রিক হয়ে গেছে। চট্টগ্রামের মতো শহরের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে। সেখানে ক্রিকেটের মান এতটাই নিচে চলে গেছে যে, সাত দিন অনুশীলন করলেই কেউ ভালো ক্রিকেট খেলতে পারে। এরপর পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রত্যেকটি জেলায় স্টেডিয়াম ও অনুশীলনের জন্য মাঠ তৈরি করা এবং ক্রিকেটারদের যথাযথ সুযোগ-সুবিধা দেওয়া জরুরি। পাইপলাইনে ক্রিকেটার তৈরি করতে না পারলে আগামী পাঁচ বছরের মধ্যে ক্রিকেট গায়েব হয়ে যাবে, যা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। ক্রিকেট আমাদের জন্য একটি শক্তি। যদি এভাবে চলতে থাকে, তাহলে এই শক্তিকে আমরা হারাব।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '21 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('157349') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142