Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

এবার উপস্থাপনায় আইশা খান

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-01

মডেল ও অভিনেত্রী আইশা খান এবার হাজির হচ্ছেন নতুন রূপে। তিনি উপস্থাপনা করছেন দেশের অন্যতম বৃহৎ লোকগানের প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’। গত শুক্রবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অডিশন রাউন্ডে তিনি সঞ্চালকের দায়িত্ব পালন করেন। পুরো আসরের উপস্থাপনার দায়িত্বে থাকবেন তিনি। বাংলাদেশের লোকসংগীতকে কেন্দ্র করে আয়োজন

করা এ রিয়েলিটি শো দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান শিল্পীদের জন্য একটি বিশাল প্ল্যাটফর্ম। এই আয়োজনের অংশ হতে পেরে ভীষণ আনন্দিত আইশা খান। আইশা খান বলেন, “এর আগে অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে এত বড় আয়োজনে প্রথমবার সঞ্চালকের দায়িত্ব পালন করছি। এটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। কুষ্টিয়ার অডিশনে প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।” তিনি আরও জানান, প্রতিযোগীদের গান, সুর, তাল, লয়, ভঙ্গিমা ও উপস্থাপনা বিশ্লেষণ করে বিচারকরা নির্বাচিত শিল্পীদের হাতে তুলে দিচ্ছেন ম্যাজিক কার্ড। এই কার্ডপ্রাপ্ত চারজন শিল্পী ঢাকা মেগা সিলেকশন রাউন্ডে অংশ নেবেন। এভাবে সারা দেশ থেকে নির্বাচিত মোট ৪০ জন শিল্পী চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত ৭ আগস্ট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শোটির আনুষ্ঠানিক ঘোষণাপর্ব অনুষ্ঠিত হয়। খুলনা ও বরিশাল বাদে দেশের প্রায় সব বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে অডিশন। শুধু বিভাগীয় শহরের বাইরে হয়েছে কুষ্টিয়ার অডিশন রাউন্ড। এবারের মূল পর্বে বিচারকের আসনে থাকছেন বাউল শফি মণ্ডল, পার্থ বড়ুয়া এবং শারমীন সুলতানা সুমী। অনুষ্ঠানটি খুব শিগগিরই প্রচার শুরু হবে মাছরাঙা টেলিভিশনে। শুধু উপস্থাপনাই নয়, অভিনয়েও নিয়মিত ব্যস্ত সময় পার করছেন আইশা খান। সম্প্রতি শেষ করেছেন তাঁর তৃতীয় সিনেমা ‘শেকড়’-এর কাজ। প্রসূন রহমান পরিচালিত এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম। আন্তর্জাতিক ফেস্টিভ্যালকে লক্ষ্য করেই নির্মিত হয়েছে ছবিটি। এ ছাড়া সোহেল আরমানের পরিচালনায় ‘সংবাদ’ নামে আরেকটি সিনেমার প্রায় ৪০ ভাগ কাজ শেষ করেছেন তিনি। লোকসংগীতের বড় এই আয়োজন এবং একের পর এক নতুন সিনেমা সব মিলিয়ে আইশা খানের ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন গতি ও ভিন্ন মাত্রা। এমনটিই মনে করছেন তাঁর ভক্ত ও দর্শকরা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '23 April, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('157350') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142