Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

বিশ্বের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় হানিয়া আমির

image

বিনোদন ডেস্ক : 2025-09-01

পাকিস্তানি বিনোদন জগতের মুখ হানিয়া আমির আবারও আলোচনার কেন্দ্রে। শুধু পর্দায় অভিনয় নয়, গ্ল্যামার আর ব্যক্তিত্বের অনন্য মিশেলে বিশ্বজুড়ে তৈরি করেছেন ভক্তদের বিশাল আস্তানা। তারই স্বীকৃতি মিলল এবার আন্তর্জাতিক মঞ্চে—আইএমডিবি প্রকাশিত ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি, তাও সরাসরি তৃতীয় স্থানে। এমন সাফল্যের মধ্যেই হানিয়ার সাম্প্রতিক গ্ল্যামারাস লুক ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা তিনটি ছবিতে ধরা দিয়েছেন একেবারেই ভিন্ন রূপে। ছবিগুলোতে তাকে দেখা যায় ঝলমলে গাঢ় মেরুন রঙের লং গাউনে। কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন আর শরীরের সঙ্গে মানানসই ফিট কাট তার সাজে এনেছে বাড়তি আভিজাত্য। চুলে হালকা কার্ল, খোলা স্টাইল আর উজ্জ্বল মেকআপে হানিয়া যেন ভক্তদের মুগ্ধতার জোয়ারে ভাসিয়েছেন। ছবিগুলো ঘিরে ভক্তদের প্রশংসা বইছে সোশ্যাল মিডিয়ায়। সাফল্যের ধারাবাহিকতায় হানিয়া আমির এখন শুধু পাকিস্তানের নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত এক নাম।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('157351') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142