Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

সেপ্টেম্বরজুড়ে শিশুদের কর্মশালা ও কিয়ারোস্তামির চলচ্চিত্র প্রদর্শনী

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-02

রাজধানীর মিরপুর ৬-এ অবস্থিত বুকস্টোর ও ক্যাফে বিবলিওন সেপ্টেম্বর মাসজুড়ে আয়োজন করছে দুটি বিশেষ অনুষ্ঠান—শিশুদের জন্য সৃজনশীল কর্মশালা ‘শিল্প কল্প গল্প’ এবং ইরানি চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তামির চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা। এ মাসের প্রতি শনিবারে শিশুদের জন্য কর্মশালা ‘শিল্প কল্প গল্প’ অনুষ্ঠিত হবে। চার সপ্তাহব্যাপী এ আয়োজনে অংশ নিতে পারবে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুরা। কর্মশালায় নিবন্ধন করা যাবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত, নিবন্ধন ফি ২৫০০ টাকা। শিশুরা দুটি গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন সেশনে অংশ নেবে। প্রথম সপ্তাহে জলপুতুল পাপেটসের পরিবেশনায় পাপেট শো দেখার পাশাপাশি শিশুদের পাপেট বানানো ও গল্প বলার কৌশল শেখানো হবে। দ্বিতীয় সপ্তাহে নাট্যকর্মী প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াতের নির্দেশনায় শিশুরা গল্প পড়বে এবং চরিত্রাভিনয়ের মাধ্যমে থিয়েটারের অভিজ্ঞতা অর্জন করবে। তৃতীয় সপ্তাহে শিল্পী সাজ্জাদ সাজিবের সঙ্গে ছোট বই বা জিন তৈরির কর্মশালায় অংশ নিয়ে শিশুরা নিজেদের গল্প লিখবে, ছবি আঁকবে এবং বই বানাবে। চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হবে প্রদর্শনী, যেখানে অংশগ্রহণকারীরা দর্শক ও অভিভাবকদের সামনে তাদের শেখা বিষয়গুলো অভিনয় ও শিল্পকর্মের মাধ্যমে উপস্থাপন করবে। অন্যদিকে, সেপ্টেম্বরের ২ ও ৩ তারিখে বিবলিওনে আব্বাস কিয়ারোস্তামির দুটি চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে ‘দ্য সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ অব আব্বাস কিয়ারোস্তামি’ শীর্ষক আলোচনা।

এরপর প্রদর্শিত হবে তার নির্মিত চলচ্চিত্র ‘ক্লোজ-আপ’ (১৯৯০)। দ্বিতীয় দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে ‘দ্য কোকার ট্রিলজি: আর্ট অ্যাজ ফিকশন উইদিন রিয়েলিটি’; এরপরে দেখানো হবে কিয়ারোস্তামির কোকার ট্রিলজির সর্বশেষ চলচ্চিত্র ‘থ্রু দ্য অলিভ ট্রিজ’ (১৯৯৪)। আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ ও চলচ্চিত্র প্রদর্শনীর প্রবেশমূল্য ধরা হয়েছে ৩০০ টাকা (প্রতিদিনের জন্য)।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('157498') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142