Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

নাজনীন হাসান খানের পরিচালনায় ‘ফুলের বিয়ে’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-04

সুনিপুণ নির্মাতা নাজনীন হাসান খানের পরিচালনায় নির্মিত হলো বিশেষ নাটক ‘ফুলের বিয়ে’। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ দিয়েছেন রাজীব মণি দাস। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকের চিত্রধারণ করা হয়েছে। নাটকের শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন- গোলাম কিবরিয়া তানভীর, জান্নাতুন নূর মুন, সোহেল খান, সাহেলা আক্তার, ফরিদ হোসেন, ফাহমিদা রহমান তৃষা,আল মামুন রুপান্তর, অনন্যা খান, কাজী বাবুল প্রমুখ। নাটক প্রসঙ্গে নির্মাতা নাজনীন হাসান খান বলেন, “একটা মেয়ে সারাজীবন ধরে স্বপ্ন বুনে সুন্দর ও মনের মতো একজন স্বামীকে নিয়ে। বিয়ের দিন হলো সেই কাক্সিক্ষত দিন। বধূ বেসে বসে থাকে বরপক্ষের আসায়। দিন গড়িয়ে সন্ধ্যা নামে তবুও বরপক্ষের আসার খবর নেই। তারপর যখন খবর আসে বর গাড়ি থেকে পলায়ন করেছে, তখন ঐ মেয়েটির মনের অবস্থা কেমন হয়, আর তার পরিবারের অবস্থা! ঠিক এমনই একটি গল্প নিয়েই আমার এবারের নির্মাণ ‘ফুলের বিয়ে’। আশা করি দর্শকের মনকে গল্পটি আন্দোলিত করবে।” ‘ফুলের বিয়ে’ গল্প গড়ে উঠেছে একদল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেদের কেন্দ্র করে। নাটকের কাহিনিতে দেখা যায় তিন ছেলে বন্ধু সবাই ফ্ল্যাট ভাড়া নিয়ে মেসে থাকে।

একদিন কাজের বুয়া রান্না করতে আসে না। তিন বন্ধু হোটেলে খেতে যায়। গিয়ে দেখে সব হোটেল বন্ধ। জানতে পারে পহেলা মে ‘বিশ্ব শ্রমিক দিবস’ হওয়ায় আজ সকল শ্রমিকদের ছুটি। তাহলে খাবার পাবে কোথায় সে প্রশ্নের উত্তর যে নেই। মেসেও কেউ রান্না করতে পারবে না। ঐদিকে ক্ষুধায় সকলের পেট যেন ছুঁ ছুঁ করতে থাকে। এমনই উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে নির্মিত হয় ‘ফুলের বিয়ে’। নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে বলে পরিচালক সূত্রে জানা যায়।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('157739') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142