Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

বুলবুল আহমেদের মেয়ের কণ্ঠে ‘মহানায়কের গান’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-04

বুলবুল আহমেদ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক, পরিচালক ও প্রযোজক। গুণী এই অভিনেতার ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মহানায়কের গান’ সিজন-২। বৃহস্পতিবার এই উপলক্ষ্যে বুলবুল আহমেদের বড় মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা শ্রদ্ধাঞ্জলি স্বরূপ গেয়ে শোনান তার বাবার অভিনীত ছবির জনপ্রিয় গানগুলো। সত্তর ও আশির দশকে বাংলা চলচ্চিত্রের মহানায়ক ছিলেন বুলবুল আহমেদ। ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে তিনি যেমন দর্শকের হৃদয় জয় করেছিলেন, তেমনি তাঁর অভিনীত অসংখ্য ছবির গান আজও কালজয়ী হয়ে আছে। সেই গানগুলোকেই নতুনভাবে তুলে ধরেছিলেন তাহসিন ফারজানা ‘মহানায়কের গান’ সিজন ১-এ। তাহসিনের এই উদ্যোগের মাধ্যমে কেবল বাবার প্রতি শ্রদ্ধা নয়, বরং বাংলাদেশি

সঙ্গীতকে সমৃদ্ধ করতে যাঁরা অবদান রেখেছেন-সেসব গুণী গীতিকার, সুরকার ও শিল্পীদেরও স্মরণ করছে সিলন টি। সিজন-২ এর প্রথম উপহার হিসেবে ছিল ‘সঙ্গিনী’ সিনেমান জনপ্রিয় গান ‘দুটি মন যখন কাছে এলো’। আয়োজকরা জানান, ‘মহানায়কের গান’ সিজন-২ দর্শকের মনে প্রথম সিজনের মতোই দাগ কেটে যাবে। প্রসঙ্গত, বুলবুল আহমেদের জন্ম ১৯৩৯ সালের ৪ সেপ্টেম্বর পুরান ঢাকার আগামসি লেনে। তার আসল নাম তাবাররুক আহমেদ। ৪৪ বছরের মিডিয়া জীবনে বুলবুল আহমেদ প্রায় ৩০০ নাটক এবং দুই শতাধিক ছবিতে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘দুই নয়নের আলো’। তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ। এই দম্পতির তিন সন্তান হলেন মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা, ঐন্দ্রিলা আহমেদ এবং ছেলে শুভ।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('157742') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142