Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

সালমান শাহ’কে ট্রিবিউট করে গাইলেন তিন্নি

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-05

এই প্রজন্মের সঙ্গীতশিল্পী ও শিক্ষক কানিজ খাদিজা তিন্নি । বাংলাদেশের সিনেমা জগতের অমর নায়ক সালমান শাহ’কে ট্রিবিউট করে সঙ্গীত পরিবেশন করেছেন। গত বুধবার রাতে বাংলাভিশনের ‘মিউজিক লাউঞ’ অনুষ্ঠানে তিন্নি সালমান শাহ’কে ট্রিবিউটি করে ‘সাথী তুমি আমার জীবনে’,‘ পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ ও ‘এখানে দুজনে নিরজনে’ গান তিনটি গেয়েছেন্ যেহেতু আজ সালমান শাহ’র প্রয়াণ দিবস, তাই ‘মিউজিক লাউঞ্জ’ অন্যান্যদের প্রতি ট্রিবিউট জানিয়ে গান গাইবার পাশাপাশি তিনি তার প্রিয় নায়ক সালমান শাহ’কেও গানে গানে ট্রিবিউট জানিয়েছেন। এছাড়াও তিনি এই আয়োজনে একে একে পরিবেশন করেন রুনা লায়লার গাওয়া ‘আমার মন বলে তুমি আসবে’, শাহনাজ রহমতুল্লাহর গাওয়া ‘পারিনা ভুলে যেতে’, সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকোনা’ গানগুলো। এছাড়াও তিনি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতমিল্পী লতা মুঙ্গেশকরের ‘আজ তবে এইটুকু থাক’, আশা ভোসলের ‘যেতে দাও আমায় ডেকোনা’ ও জগজিৎ সিং-এর ‘নদীতে তুফান এলে’ গানগুলোও পরিবেশন করেন। তিন্নি বলেন,‘ এই আয়োজনে আসলে নিজের মৌলিক গান গাইবার সুযোগ ছিলো না। যদিও বা আমার নিজের বেশ কয়েকটি মৌলিক গান আছে, যে গানগুলো আমার প্রিয় ভক্ত শ্রোতারা সরাসরি গানের আয়োজনে গাইতে এলে অনুরোধ করে থাকেন। কিন্তু যেহেতু এবারের মিউজিক লাউঞ্জ-এ গানে গানে প্রখ্যাত শিল্পীদের ট্রিবিউটের বিষয় ছিলো, তাই নিজের মৌলিক গান গাওয়ার সুযোগ হয়ে উঠেনি। তবে যে গানগুলো গেয়েছি আমি চেষ্টা করেছি ভীষণ মনোযোগ দিয়ে গাইতে, দরদ দিয়ে আবেগ দিয়ে গাইতে। শ্রোতা দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি, কাছে মানুষেরা অনুপ্রেরণা দিয়েছেন। তাতেই তৃপ্ত আমি। ধন্যবাদ বাংলাভিশন পরিবারকে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '11 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('157922') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142