
বিনোদন প্রতিবেদক : 2025-09-07
তরুণ নির্মাতা বাপ্পি খান। দীর্ঘদিন ধরেই নির্মাণে জড়িত তিনি। এরই মধ্যে নাটক-সিনামা নির্মাণ করেছেন। প্রথমবারের মতো বাপ্পি ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন। নাম ‘টানাপোড়ন’। এর গল্প লিখেছেন সোহাগ বিশ্বাস এবং আজিজুল হক? আগামী ১০ অক্টোবর থেকে ধারাবাহিকটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমসারির শিল্পীরা এতে কাজ করবেন বলে জানিয়েছেন বাপ্পি। এ প্রসঙ্গে এই নির্মাতা বলেন, পারিবারিক টানাপোড়েনের বিভিন্ন গল্প নিয়ে ধারাবাহিকটির গল্প। এর বেশিরভাগ শুটিং ঢাকা হবে। কিছু অংশ ঢাকার বাহিরে হবে। গল্পে প্রেম, ভালোবাসা ও হাসি কান্না থাকবে? এক কথায় আমাদের জীবনের পরিচিত গল্পগুলো তুলে ধরার চেষ্টা করছি। প্রতিটি দর্শক নিজেদের সঙ্গে গল্প মেলাতবে পারবেন। পাশাপাশি একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাপ্পি। তার নির্মিত প্রথম সিনেমা ‘সোলমেট’ চলতি বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।