
বিনোদন প্রতিবেদক : 2025-09-08
দশকের পর দশক অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই দীপা খন্দকার তার ক্যারিয়ার গড়েছেন। বর্তমানে তিনি নিয়মিত কাজ পাচ্ছেন, যেখানে তিনি তার মেধা এবং যোগ্যতা দিয়ে পরিচালকদের মন জয় করেছেন। এখন দীপা অভিনয় করছেন চরকি’র ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওয়াস’-এ, যেখানে তিনি একটি ব্রোকেন পরিবারের মায়ের চরিত্রে অভিনয় করছেন। এছাড়া, ‘নয়া নোট’ ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন, যা আইস্ক্রিণ-এ প্রচার হবে। দীপার অভিনীত ‘ঋতুকামিনী’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় এবং ‘মায়ার বাঁধন’ নাটকটি সম্প্রতি আরটিভিতে প্রচার শুরু হয়েছে। এছাড়া, দীপ্ত প্লে-এ ‘হাইড অ্যা- সিক’ ওয়েব সিরিজেও দীপা নিয়মিত অভিনয় করছেন। বর্তমানে, তিনি ‘মাতৃত্বের স্বাদ’ নাটকে কাজ করছেন এবং আগামী মাসে একটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন। দীপা বলেন, “যে কাজই করছি, গল্পগুলো দারুণ। আমি আমার ক্যারিয়ার একা গড়ে নিয়েছি, এবং অনন্য’র মতো অন্যান্য সন্তানদের জন্যও কাজ করতে চাই।”