Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ফাহাদের পরিচালনায় ‘বিয়ের শান্তি চুক্তি’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-09

বাসর ঘরে বিড়াল মারা নামক প্রবাদ শুনে অভ্যস্ত আমরা। সংসারের সুখের জন্য মানুষ কত কিছুই না করে। নানান শর্তে জুড়ে দেয় স্ত্রী অথবা স্বামী। তেমনি এক সুখের নীড় তৈরি করতে বাসর রাতেই শান্তি চুক্তি করতে চায় স্ত্রী। এমন অদ্ভুত ধরনের গল্পে সংলাপ ও চিত্রনাট্য করেছেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল। আর পরিচালনা করেছেন নির্মাতা ফাহাদ। নাটকে অভিনয় করেছেন- শিবলী নোমান, জান্নাতুন নূর মুন, সাইকা আহমেদ, ম. আ. সালাম, ফরিদ হোসাইন, সুব্রত চক্রবতী, প্রমুখ। নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল বলেন, ‘সংসার জীবন সহজ এবং কঠিন এই দুইয়ের মধ্যেই থাকে। সহজ হয় একে অপরের বোঝাপড়ার মধ্যে, আর কঠিন হয় সহজ করে চিন্তা না করতে পারার জন্য। চুক্তি করে আসলে কখনো শান্তি হয় না। শান্তির জন্য প্রয়োজন মিল মহব্বত।’ পরিচালক ফাহাদ বলেন, ‘সমাজের নানান অসংগতির কারণে মেয়েটির মনে সংসয়-বিভ্রাট হয়, যেইটা দূর করার জন্য সে বাসর ঘরেই স্বামীর সঙ্গে সুখে থাকার জন্য চুক্তিপত্র তৈরি করে। আদতে সে চুক্তিপত্র তাদের অসুখেরই কারণ হয়ে দাঁড়ায়।’ ব্যতিক্রমধর্মী গল্প শীঘ্রই একটি বেসরকারী টেলিভিশনে প্রচারিত হবে বলে পরিচালক সূত্রে জানা যায়।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('158263') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142