Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

নতুন নাটক ‘বেকার ছেলে’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-09

প্রতিদিনের জীবনে বেকারত্বের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত সংগ্রামের বাস্তব ছবি নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বেকার ছেলে’। নাটকটি রচনা করেছেন লিটু শাখাওয়াত, এবং ওমর চৌধুরী এর পরিচালনা করেছেন। খুব শিগগিরই এটি দেখা যাবে ওসিএম এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। নাটকটিতে অভিনয় করেছেন তুহিন চৌধুরী, রাবিনা রাফিন হিমি হাফিজ, আনোয়ার শাহী, রেশমা আহমেদ, ফাতেমা হিরা, মাহি ইসলাম ও শামীম মোল্লা। গল্পে একটি তরুণের চরিত্র, যে বারবার চাকরি পাওয়ার জন্য চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। পরিবারের অস্থিরতা, মায়ের অভিমান এবং সমাজের তির্যক মন্তব্য তাকে আরও ভেঙে ফেলে। কিন্তু ঠিক সে সময়ে তার পাশে এসে দাঁড়ায় বন্ধু আবির। বন্ধুত্বের শক্তি এবং আত্মবিশ্বাসে অবশেষে চাকরি পেলেও, গল্পের পরিণতি শেষ হয় করুণভাবে।নির্মাতাদের মতে, ‘বেকার ছেলে’ নাটকটি বর্তমান প্রজন্মের জীবনের কঠিন বাস্তবতা এবং বন্ধুত্বের প্রকৃত অর্থ তুলে ধরবে, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '17 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('158267') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142