Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রকাশ্যে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘লং ডিসট্যান্স লাভ’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-10

কোক স্টুডিও বাংলা সিজন ৩-এর পঞ্চম গান ‘লং ডিসট্যান্স লাভ’ প্রকাশ করেছে। এটি একটি রোমান্টিক ডুয়েট, যা ডিজিটাল যুগে দূরত্বের অনুভূতিকে সুন্দরভাবে তুলে ধরেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অঙ্কন কুমার এবং মুমতাহিনা মেহজাবিন আফরিন (মডার্নওটাকু)। সুর করেছেন শুভেন্দু দাস শুভ এবং নারী কণ্ঠের কথা লিখেছেন প্রগতা নওহা। গানের কথায় প্রকাশ পায় ভালোবাসার শূন্যতা এবং দূরত্বের যন্ত্রণা, যা ভেসে ওঠে অপ্রকাশিত অনুভূতিতে। শুভেন্দু দাস শুভর সুরে আধুনিক সংগীতের মেলবন্ধন ঘটেছে। গানটির ভিডিও প্রথমবার সাদা-কালোতে তৈরি হয়েছে, যেখানে নৃত্যশিল্পীরা ভালোবাসা ও দূরত্বের অনুভূতি প্রকাশ করেছেন। ভিডিও পরিচালনা করেছেন আদনান আল রাজীব এবং প্রযোজনা করেছে রানআউট প্রোডাকশনস। কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '23 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('158381') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142